1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
বুধবার, ১০ জুন ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
শিরোনাম :
নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম সুস্থ দেহ, সুন্দর মন ও মাদকমুক্ত সমাজ গঠনে অনন্য উদ্যোগ: পোগলা ইউনিয়নে যুবকদের মাঝে টি-শার্ট বিতরণ ‎ চৌদ্দগ্রামের সম্পত্তি জবরদখলের অভিযোগ রাঙ্গাবালীর চরমোন্তাজে খালি ঘর থেকে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার পল্লী বিদ্যুতের খুঁটি ধসে শিক্ষিকার মৃত্যু: এক মাস পর ক্ষতিপূরণের চেক হস্তান্তর, অবকাঠামোগত নিরাপত্তা নিয়ে নতুন প্রশ্ন ​ চৌদ্দগ্রামে চরম ভোগান্তির নাম: চাঁপাচৌ-কালিয়াতল রাস্তা

নারী দিবসে জেগেছে বাঘিনী নারীরা–

  • আপডেট টাইম : রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ১১৫ বার

রিয়াজ রাব্বী,ক্যাম্পাস প্রতিনিধি(রুয়েট):
মাগুরায় ৮ বছরের শিশু আছিয়া তার নিজ বোনের শ্বশুরের দ্বারা ধর্ষণের শিকার হয়,এর পূর্বে অভিযুক্ত ধর্ষক তার বৌমা’কে অশালীন ইঙ্গিত করে।ঘটনায় নিরব দর্শকের ভূমিকা পালন করে আসামির স্ত্রী ও ২ ছেলে।যাদের ৪জনকেই পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে ইতোমধ্যে। গতকাল ৮ই মার্চ ২০২৫,শনিবার শিশু আছিয়ার শারীরিক অবস্থার অবনতি ঘটলে উত্তপ্ত হতে থাকে দেশের প্রায় সকল ভার্সিটি-অঙ্গন। সন্ধ্যা থেকে একের পর এক মিছিল বের হতে থাকে,যার প্রায় সবটুকু জুড়ে ছিল নারীদের পদচারণায় মুখরিত।তারা নিজেদের নিরাপত্তা চাই,ধর্ষকের কঠোর থেকে কঠোরতর শাস্তির দাবি করেন।তারা আরও বলেন,”এরকম জঘন্য অপরাধ করার পরও প্রশাসনের পক্ষ থেকে কঠোর কোনো পদক্ষেপ না নেওয়ার ফলে এধরনের ঘটনা প্রতিনিয়ত ঘটেই চলেছে,এমন চলতে থাকলে কিছুদিন পর ঘরে ঘরে ধর্ষিতা মা-বোন পাওয়া যাবে”।তাদের স্লোগানগুলোও ছিল চোখে পড়ার মতো-

১/ তুমি কে?আমি কে?
আছিয়া – আছিয়া

২/ জনে জনে খবর দে,
ধর্ষকের কবর দে।

৩/ধর্ষকের ঠিকানা,
এই বাংলায় হবে না।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews