1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম

চৌদ্দগ্রামে জাতীয় স্বেচ্ছাসেবী সংগঠন আনন্দ সংঘের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • আপডেট টাইম : বুধবার, ১ জানুয়ারী, ২০২৫
  • ১৪৯ বার

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার চৌদ্দগ্রামে জাতীয় স্বেচ্ছাসেবী সংগঠন আনন্দ সংঘের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে পহেলা জানুয়ারি বুধবার বিকেলে চিওড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আনন্দ সংঘের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আল আমীন রাসেল। বিশেষ অতিথি ছিলেন আনন্দ সংঘের উপদেষ্টা প্রফেসর আব্দুল কাইয়ুম, আনন্দ সংঘের কেন্দ্রীয় সমন্বয়ক সাংবাদিক এমদাদুল হক, কেন্দ্রীয় সমন্বয়ক পলাশ খান, কেন্দ্রীয় সদস্য মোঃ মনিরুজ্জামান। বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যাংকার আরিফুল আলম মজুমদার, সমাজ সেবক কাজী বাদল। আনন্দ সংঘের সদস্য জহির খাঁনের সভাপতিত্বে ও সদস্য হোসাইন আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে কবুতর উড়ানো, পতাকা উত্তোলন ও আলোচনা সভায় চিওড়া ইউনিয়নের প্রত্যেক গ্রামের বিপুল সংখ্যক স্বেচ্ছাসেবী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ‘সত্য ও সুন্দরের পক্ষে আমরা’-এ স্লোগান ধারণ করে ২০১৫ সালের পহেলা জানুয়ারি আনন্দ সংঘ প্রতিষ্ঠিত হয়। পর্যায়ক্রমে দেশের ৬৪ জেলায় সংগঠনটির স্বেচ্ছাসেবীরা অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews