1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
শিরোনাম :
২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম

বাংলাদেশের প্রস্তাবে সরাসরি না করে দিয়েছে সৌদি আরব

  • আপডেট টাইম : বুধবার, ১ জানুয়ারী, ২০২৫
  • ১৪১ বার

আবদুর রাজ্জাক : মাস দুয়েক আগে নেপালকে ২-১ গোলে হারিয়ে উপমহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্ট সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা ঘরে তোলে বাংলাদেশের নারীরা। টানা দ্বিতীয়বারের মতো এই টুর্নামেন্ট জেতার পর এখন ছুটিতে সাবিনা খাতুনরা।

দীর্ঘ ছুটি শেষে জানুয়ারিতে ক্যাম্প শুরু হবে বাংলাদেশ নারী দল। কারণ ফিফার ফেব্রুয়ারি উইন্ডোতে সাবিনাদের প্রীতি ম্যাচ খেলাতে চায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সে লক্ষ্যে তারা সৌদি আরবের সঙ্গে যোগাযোগ করেছিল। কিন্তু মধ্যপ্রাচ্যের দেশটি বাফুফের প্রীতি ম্যাচ খেলার প্রস্তাবে সরাসরি ‘না’ করে দিয়েছে। তাই এখন মালয়েশিয়া ও সিঙ্গাপুরের দিকে ঝুঁকছেন কর্তারা।

বাফুফে সূত্রে জানা গেছে, সৌদি আরব না করে দেওয়ার পর মালয়েশিয়া ও সিঙ্গাপুর ফুটবল ফেডারেশনে চিঠি দিয়ে প্রস্তাব করা হয়েছে। এই দুই দেশের জবাবের অপেক্ষায় রয়েছে বাফুফে। দুই দেশের কেউ রাজি থাকলে ঢাকায় কিংবা সিলেটে হতে পারে প্রীতি ম্যাচ। নতুন বছরে নারী দলের প্রধান অ্যাসাইনমেন্ট জুন-জুলাইয়ে এএফসি এশিয়ান কাপ বাছাই। তার আগে প্রীতি ম্যাচের ফিফা উইন্ডো রয়েছে ফেব্রুয়ারি, মার্চ-এপ্রিল, মে-জুন ও জুন-জুলাইয়ে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews