1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম

১০ হাজার লোক নিয়ে এমপি সেলিম রেজার ইফতার

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬৯ বার

সিরাজগঞ্জের কাজিপুরে প্রায় ১০ হাজার নারী-পুরুষকে নিয়ে একত্রে ইফতার করলেন সিরাজগঞ্জ-১ কাজিপুরের সংসদ সদস্য মো. সেলিম রেজা। ইফতারের আগে নবনির্বাচিত সংসদ সদস্য সেলিম রেজাকে চালিতাডাঙ্গা বি.বি.এন উচ্চ বিদ্যালয় মাঠে চালিতাডাঙ্গা মহিলা কলেজ ও আফজাল হোসেন মেমোরিয়াল ডিগ্রি কলেজের উদ্যোগে সংবর্ধনা দেওয়া হয়।

সংবর্ধনা শেষে সংসদ সদস্য বাবা মরহুম আফজাল হোসেন সরকারের ৩৬তম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে সেলিম রেজা বলেন, কাজিপুরে ৫৪ বছরের ইতিহাসের ভেঙে বিএনপি থেকে এমপি হিসেবে আমাকে নির্বাচিত করা হয়েছে। কাজিপুরকে মাদকমুক্ত করতে জিরো টলারেন্স গ্রহণ করা হবে। কাজিপুরকে সন্ত্রাস ও চাঁদামুক্ত করা হবে। কাজিপুরের প্রতিটি মাদ্রাসা, কবরস্থান ও মন্দিরের সংস্কার করা হবে। সকল ভালো কাজে আমাকে সহযোগিতা করবেন। আপনাদের সহযোগিতায় একটি সুন্দর ও উন্নয়নশীল কাজিপুর গড়ে তুলতে সক্ষম হবে। চালিতাডাঙ্গা মহিলা ডিগ্রি কলেজ ও চালিতাডাঙ্গা বি.বি.এন উচ্চ বিদ্যালয়ের সভাপতি অধ্যক্ষ মহসীন রেজার সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে কাজিপুর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা এমপি সেলিম রেজাকে ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews