1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম :
পীরের ছেলে পীর—মানুষ কর্তৃক নির্বাচিত। আর নবীর ছেলে নবী—আল্লাহ কর্তৃক নির্বাচিত। মাওলানা জহিরুল ইসলাম ফারুকী। প্রিয় নেতার জন্য সবার কাছে দোয়া প্রার্থনা চেয়েছেন মোঃ মোস্তাফিজুর রহমান। বিএনপি প্রতিষ্ঠার মূল লক্ষ্য ছিল জনগণকে জাতীয়তাবাদী আদর্শে একত্রিত করা..কামরুল হুদা কুবিতে পর্দা উঠল আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা! কেশবপুরে টেন্ডার ছাড়াই স্কুলের সম্পদ বিক্রি, ইউএনওর কাছে লিখিত অভিযোগ মোবাইল জুয়ায় আসক্তি ও এর করুণ পরিণতি চৌদ্দগ্রামে উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন সংরক্ষিত আসনের এমপি হীরা এবং কামরুল হুদা! মাদক জাতীয় নিরাপত্তার জন্য এক নীরব ঘাতক! বাংলাদেশের ওপর অর্থনৈতিক পরিবেশগত এবং প্রশাসনিক চাপ চরম আকার ধারণ করছে! চৌদ্দগ্রামে চিকিৎসা নিতে আসা ২ রোগীর স্বর্ণ ছিনতাই!

টুঙ্গিপাড়ায় ঈদের ছুটিতেও সেবা দিয়েছে মা ও শিশু কল্যাণ কেন্দ্র

  • আপডেট টাইম : বুধবার, ১৮ জুন, ২০২৫

 

 

বিশ্বজিৎ চন্দ্র সরকার, বিশেষ প্রতিনিধি:

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ঈদুল আজহার ছুটিতেও ২৪ ঘণ্টা প্রসবকালীন সেবা পেয়েছেনগর্ভবতী নারীরা। ঈদের দিনে সেবা পেয়ে খুশি গর্ভবতী মা ও তাদের পরিবার।

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশনায় এই সেবা কার্যক্রম চালু রাখা হয়। ঈদের ছুটির মধ্যেও কেন্দ্রটিতে ১টি নরমাল ডেলিভারি সম্পন্ন হয়েছে। এছাড়াও অন্যান্য দিনের মতো নিয়মিত চেকআপ, প্রসব-পরবর্তী পরিচর্যা, নবজাতকের স্বাস্থ্যসেবা এবং পরিবার পরিকল্পনা সংক্রান্ত পরামর্শ ও পদ্ধতি সরবরাহ করা হয়।

এই সেবা কার্যক্রম পরিচালিত হয়েছে গোপালগঞ্জ জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক সোহেল পারভেজ, সহকারী পরিচালক শেখ মো. আরমান এবং সহকারী পরিচালক (সিসি) ডা. শুভ্রদেব হীরা-র সার্বিক তত্ত্বাবধানে।

এছাড়াও সেবায় সক্রিয় ভূমিকা পালন করেন উপজেলার মেডিকেল অফিসার (এমসিএইচএফপি) ডা. সাদাফ মোহাম্মদ, এবং উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার জনাব নয়ন কুমার মণ্ডল।

মা ও শিশু কল্যাণ কেন্দ্রের পরিদর্শিকা সুফলা ভৌমিক বলেন, “ঈদের দিন সবাই যখন পরিবার নিয়ে ব্যস্ত, আমরা তখন রোগীদের সেবা দিতে ব্যস্ত সময় কাটাই। একজন রোগীর মুখে হাসি ফোটাতে পারলে সেটাই আমাদের ঈদের আনন্দ। রোগীরাও আমাদের পরিবারের মতো, তাদের পাশে থাকাও এক ধরনের আনন্দ। এবার ঈদের ছুটিতে ১টি নরমাল ডেলিভারিসহ গর্ভবতী মায়েদের অন্যান্য সেবা প্রদান করেছি।”

গোপালগঞ্জ পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক সোহেল পারভেজ বলেন, “পরিবার পরিকল্পনা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের তত্ত্বাবধানে মাঠপর্যায়ের কর্মচারীরা ঈদের ছুটিতেও নিরবচ্ছিন্নভাবে সেবাদান কার্যক্রম চালিয়ে গেছেন। টুঙ্গিপাড়ার পাটগাতী ইউনিয়নের মা ও শিশু কল্যাণ কেন্দ্রে সার্বক্ষণিক সেবা চলমান ছিল।”


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews