1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
বুধবার, ১০ জুন ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
শিরোনাম :
চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম সুস্থ দেহ, সুন্দর মন ও মাদকমুক্ত সমাজ গঠনে অনন্য উদ্যোগ: পোগলা ইউনিয়নে যুবকদের মাঝে টি-শার্ট বিতরণ ‎ চৌদ্দগ্রামের সম্পত্তি জবরদখলের অভিযোগ রাঙ্গাবালীর চরমোন্তাজে খালি ঘর থেকে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার পল্লী বিদ্যুতের খুঁটি ধসে শিক্ষিকার মৃত্যু: এক মাস পর ক্ষতিপূরণের চেক হস্তান্তর, অবকাঠামোগত নিরাপত্তা নিয়ে নতুন প্রশ্ন ​ চৌদ্দগ্রামে চরম ভোগান্তির নাম: চাঁপাচৌ-কালিয়াতল রাস্তা চালকবেশে ছিনতাই: কালীগঞ্জে দুই ছিনতাইকারী গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণালংকার ও আইফোন

বগুড়ায় সেনাবাহিনীর রাতভর অভিযানে অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ১৪১ বার

 

বগুড়া শহরের অন্যতম মাদকের স্পট চকসূত্রাপুর হরিজন কলোনীতে মাদকবিরোধী ব্লক রেইড অভিযান চালিয়েছে সেনাবাহিনী। রাত পৌনে ২টা থেকে বৃহস্পতিবার সকাল ৭টা পর্যন্ত পরিচালিত এই অভিযানে প্রায় ২ কিলোমিটার এলাকা ঘিরে নিয়ে শতাধিক বাড়িতে অভিযান চালিয়ে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, দেশীয় অস্ত্র ও মাদক বিক্রির নগদ টাকা। অভিযানে একজন মহিলা মাদক ব্যবসায়ীসহ ১০ জনকে আটক করা হয়।ঘটনাস্থল থেকে জানা যায়, বাংলাদেশ সেনাবাহিনীর বগুড়া সদর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন জানে আলম সাদিফ ও লেফটেন্যান্ট আল ফাহাদ সানির তত্ত্বাবধানে প্রায় অর্ধশতাধিক সেনাসদস্য রাত থেকে সকাল পর্যন্ত কয়েকধাপে এই অভিযান পরিচালনা করেন। অভিযানে দেখা যায় ওই এলাকার প্রায় প্রতিটি বাড়ি থেকেই কমবেশি মাদকদ্রব্য উদ্ধার হয়েছে । সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে বড় ব্যবসায়ীরা তাদের নিজ নিজ বাড়িতে তালা দিয়ে সটকে পড়লেও সেনাসদস্যরা তালা ভেঙ্গেই উদ্ধার করেন মাদকদ্রব্য। প্রাথমিক গণনা অনুযায়ী অভিযানে ৩ হাজার বোতল বাংলা চোলাই মদ, দেড়শো গ্রাম হেরোইন, ১৫ কেজি গাঁজা, চাপাতি, চাকু, কুড়াল, ধারালো দা সহ ছোট বড় ৩০ টি দেশীয় অস্ত্র ও মাদক বিক্রির নগদ টাকা উদ্ধার করা হয়৷

অভিযানে এক নারী মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাংয়ের ৪ সদস্যসহ ১০ জনকে আটক করা হয়। পরে উদ্ধার হওয়া মাদকদ্রব্য ও আটককৃতদের বগুড়া সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করেন সেনাবাহিনীর আভিযানিক দল।এলাকাভিত্তিক মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাং এর বিরুদ্ধে সেনাবাহিনীর এই অভিযান চলমান থাকবে বলেও জানান সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews