1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
শিরোনাম :
২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম

জাতীয় ঐক্য নিয়ে মুখ খুললেন :- “মাওলানা ডক্টর মিজানুর রহমান আজহারি”

  • আপডেট টাইম : শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ১২১ বার

আব্দুর রউফ : জাতীয় ঐক্য ধরে রাখতে হলে সেক্রিফাইসিং মেন্টালিটি অতি গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন বিশ্ববরেন্য ক্ষ্যাতি সম্পন্ন জনপ্রিয় ইসলামি বক্তা মাওলানা ডক্টর মিজানুর রহমান আজহারি। বৃহস্পতিবার (২৩ মে) রাতেই তাঁর ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এ কথা জানিয়েছেন।

পোস্টে মিজানুর রহমান আজহারি লিখেন,
“”জাতীয় ঐক্য টিকিয়ে রাখতে সেক্রিফাইসিং মেন্টালিটি জরুরি। বিভাজনে কেবল অপশক্তির চক্রান্তই সফল হবে। ভুলে গেলে চলবে না— স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। শান্ত হোন, ঐক্যবদ্ধ থাকুন।””

এর আগে,
একইদিনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা তার ফেসবুক আইডিতে মন্তব্য করেন,
“”দেশ কোনো ধরনের রাজনৈতিক ঐক্যের পথে নাই””।

পোস্টে উমামা ফাতেমা বলেন, দেশ কোনো ধরনের রাজনৈতিক ঐক্যের পথে নাই। এই ঐক্য ভেঙে গেছে গত সেপ্টেম্বর, অক্টোবরের দিকেই। খোলসটা ছিল একরকমভাবে। বর্তমানে খোলসটাও খুলে পড়ছে তাই অনেকে অবাক হচ্ছে। সব পক্ষ যদি কিছুটা পরিপক্কতা দেখাতো, শহীদদের জীবনের কথা ভেবে কিছুটা ছাড় দিত তাহলে অন্তত ইলেকশনের আগ পর্যন্ত দেশটা স্ট্যাবল থাকত।

দেশটা স্ট্যাবল না হতে দেওয়ার জন্য অনেক ধরনের ফোর্স ভিতরে সক্রিয় আছে। আর জুলাই এর সকল লড়াকু শক্তিই ক্ষমতা প্রশ্নে অস্থির হয়ে গেছে।
যেন গোটা দেশটাই একটা খেলামাত্র।

উমামা ফাতেমা আরও বলেন যে, রাজনৈতিক প্রজ্ঞা, ধৈর্য ও টেবিলে ঐকমত্যের রাজনীতিই দেশকে একটা গণতান্ত্রিক উত্তরণের দিকে নিতে পারে। কিন্তু হায়! এখন প্রতিটি শক্তিই পরস্পরকে বেইমান, গাদ্দার মনে করে।

আর এখন এসে ড. ইউনূসের জন্য হা-হুতাশ একটু হালকা লাগে বৈকি। যখন ঐকমত্যের রাজনীতি করতে হয় ঐ সময় ভাঙনের রাজনীতি করছেন। আর এখন এসে হা-হুতাশ দেখতে হাস্যকর লাগে।
দেশের জনগণ সর্বদলীয় দৃঢ় ঐক্যে সংস্করের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে নির্বাচন দেখতে চাই।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews