1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম

মান্দায় পাবিবারিক শত্রুতার সূত্রপাত মারধরে মা ও মেয়ে আহত

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ১৯৪ বার

আব্দুর রউফ : নওগাঁর মান্দায় পারিবারিক বিরোধের জের ধরে প্রতিপক্ষের মারধরে মা ও মেয়ে আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার কোঁচড়া উত্তরপাড়া গ্রামে মারধরের এ ঘটনা ঘটে। ঘটনায় মান্দা থানায় তিনজনের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে।

আহতরা হলেন, কোঁচড়া উত্তরপাড়া গ্রামের প্রবাসি মোকলেছার রহমানের স্ত্রী রিনা বিবি (৩৭) ও তার মেয়ে সুমাইয়া আক্তার অন্তরা (১৬)। তাদের উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
চিকিৎসাধীন রিনা বিবি জানান, ‘আমার স্বামী মোকলেছার রহমান দীর্ঘদিন ধরে প্রবাসে অবস্থান করছেন। বাড়িতে মেয়ে সুমাইয়া আক্তার অন্তরা ও ছেলে আব্দুল মোমিনকে নিয়ে বসবাস করছি। স্বামীর অনুপস্থিতিতে পারিবারিক বিষয় নিয়ে দেবর এমদাদুল হক ও তার স্ত্রী সাবিনা খাতুনের সঙ্গে বিরোধ চলে আসছিল।’
ভুক্তভোগী রিনা বেগম অভিযোগ করে বলেন, পূর্ব বিরোধের জের ধরে আজ বৃহস্পতিবার সকালে দেবর এমদাদুল হক, তার স্ত্রী সাবিনা খাতুন ও তাদের মেয়ে নিপা আক্তার সংঘবদ্ধ হয়ে আমাকে মারধর। এ আমার মেয়ে অন্তরা এগিয়ে এলে তাকেও মারধর করা হয়। এ সময় হামলাকারীরা ঘরের ওয়্যারড্রোব ভেঙে ২ লাখ ৫০ হাজার টাকা ও স্বর্ণের গহনা লুট করে নিয়ে যায়। ভেঙে ফেলে একটি টার্চফোন।’
এ বিষয়ে অভিযুক্ত এমদাদুল হকের মোবাইলফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
এ বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব মনসুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন :-
এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। সঠক তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews