মীর হোসেন মোল্লা: যারা কোনো স্বার্থ বা লাভ ছাড়া মানুষের সেবা, সমাজ উন্নয়ন এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর শপথ নিয়ে জীবন উৎসর্গ করেছেন- তাদের মধ্যে অন্যতম একজন চৌদ্দগ্রামের মোঃকামরুল হুদা। কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপি’র সভাপতি মোঃ কামরুল হুদা দীর্ঘদিন থেকে ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে সমাজের সামগ্রিক উন্নয়ন এবং মানুষের কল্যাণে কাজ করে আসছে। রাজনীতি ও সমাজসেবার ক্ষেত্রে এ ধরনের ব্যক্তিত্বরা বিরল এবং সমাজের জন্য অত্যন্ত অনুকরণীয়।মানুষের কল্যাণ ও অধিকারের নিশ্চয়তা বিধান করাই হলো রাজনীতি। আর কামরুল হুদার মত একজন সত্যিকারের রাজনীতিবিদের কাছে রাজনীতি হলো একটি পেশা এবং সেবা দেওয়াই হচ্ছে তার নেশা।
জানা গেছে. চৌদ্দগ্রাম উপজেলার উজিরপুর ইউনিয়নের প্রতাপপুর গ্রামের অধিবাসী মরহুম শামসুল হুদার সুযোগ্য সন্তান মো: কামরুল হুদা ছোটবেলা থেকেই শিখেছেন রাজনীতি মানে জনগণের পাশে থাকা, অন্যায়ের প্রতিবাদ করা, দুর্বল ও অসহায় মানুষের কণ্ঠস্বর হওয়া। এরই ধারাবাহিকতায় কামরুল হুদা ছাত্র জীবন থেকেই রাজনীতি ও সমাজসেবায় নিজেকে সম্পৃক্ত করেন। তিনি বিশ্বাস করেন, রাজনীতি মানে মানুষের কল্যাণে কাজ করার মনোভাবই একজন নেতাকে সত্যিকারের নেতা করে তোলে।কামরুল হুদা পরিচ্ছন্ন ব্যক্তির ইমেজ, ন্যায়পরায়ণতা ও সততার মূর্ত প্রতীক। চৌদ্দগ্রামের রাজনীতির মাঠে কামরুল হুদা একজন পরিচ্ছন্ন ব্যক্তি এবং ইমেজ সম্পন্ন নেতা হিসেবে সুপরিচিত। তার চরিত্র, সততা ও ন্যায়পরায়ণতার জন্য সর্বস্তরের মানুষ তাকে শ্রদ্ধা করে এবং মন থেকে ভালোবাসে।
স্থানীয়রা জানায়. ব্যক্তিগত ও রাজনৈতিক জীবনে কামরুল হুদা সর্বদা স্বচ্ছ, সাহসী ও দায়িত্বশীল ভূমিকা পালন করেছেন। কোনো প্রকার হিংসা, লোভ বা স্বার্থপরতা- তার রাজনীতিতে জায়গা পায়নি। তার কাছে রাজনীতি মানেই দায়িত্ব ও জবাবদিহিতা। কুমিল্লার চৌদ্দগ্রামের রাজনীতিতে
দীর্ঘ প্রায় ২২ বছর ধরে বিএনপি ও সহযোগী সংগঠনের প্রতিটি আন্দোলন-সংগ্রামে কামরুল হুদা ছিলেন প্রথম সারির কর্মী ও নেতৃত্বের ভূমিকায়। যখনই দল বা দেশের গণতন্ত্র হুমকির মুখে পড়েছে,তখনই তিনি রাজপথে থেকে সাহসিকতার সঙ্গে আওয়াজ তুলেছেন। উপজেলা, জেলা, বিভাগ এমনকি কেন্দ্রীয় কর্মসূচিতেও তার বলিষ্ঠ উপস্থিতি তাকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। তিনি কখনো ভয় পাননি, কখনো আপোস করেননি বরং প্রতিটি চ্যালেঞ্জে ছিলেন দৃঢ় ও আত্মবিশ্বাসী।
জনগণের সেবায় নিবেদিত জীবন মোঃ কামরুল হুদা শুধু রাজনীতিবিদ নন, তিনি একজন সমাজসেবক। নারী শিক্ষা, স্বাস্থ্য, দারিদ্র্য বিমোচন, বয়স্ক ও বিধবা নারীদের সহায়তা এবং স্থানীয় উন্নয়নমূলক কর্মকাণ্ডে তিনি নিয়মিত সম্পৃক্ত রয়েছেন। তিনি বিশ্বাস করেন জনগণের সেবায় নিয়োজিত জীবনই সবচেয়ে বড় রাজনীতি। তার প্রতিটি পদক্ষেপেই জনগণকে কেন্দ্র করে চিন্তা করেন তিনি। এই কারণেই গ্রাম থেকে শহর পর্যন্ত সর্বস্তরের মানুষের মুখে মুখে উচ্চারিত হচ্ছে কামরুল ভাই জনগণের প্রার্থিত মুখ। কামরুল হুদা জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন এবং ভবিষ্যতেও রাজনীতির মাঠে তিনি সক্রিয় থাকবে বলে নেতাকর্মীরা বিশ্বাস করেন।
Leave a Reply