1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
চৌদ্দগ্রামে আরাফাত রহমান কোকো গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় যুবককে ছুরিকাঘাত, হামলাকারীদের শাস্তির দাবিতে মহাসড়কে বিক্ষোভ। চৌদ্দগ্রামে দিনে দুপুরে সন্ত্রাসী হামলায় ঘর ভেঙে চুরমার: সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা ভুলইন উত্তর ইউপি নির্বাচনে আলোচনায় আবদুল জলিল সওদাগর তৃণমূল থেকেই নতুন ক্রীড়াজাগরণ, মাঠমুখী করতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী আমিনুল হক চৌদ্দগ্রামে আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে বাড়ি উপহার পীরের ছেলে পীর—মানুষ কর্তৃক নির্বাচিত। আর নবীর ছেলে নবী—আল্লাহ কর্তৃক নির্বাচিত। মাওলানা জহিরুল ইসলাম ফারুকী। প্রিয় নেতার জন্য সবার কাছে দোয়া প্রার্থনা চেয়েছেন মোঃ মোস্তাফিজুর রহমান। বিএনপি প্রতিষ্ঠার মূল লক্ষ্য ছিল জনগণকে জাতীয়তাবাদী আদর্শে একত্রিত করা..কামরুল হুদা কুবিতে পর্দা উঠল আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা!

চৌদ্দগ্রামে আরাফাত রহমান কোকো গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

  • আপডেট টাইম : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

মীর হোসেন মোল্লা: খেলার মাঠে তারুণ্যের উচ্ছ্বাস, চোখে স্বপ্ন আর বুকভরা প্রত্যয় এভাবেই প্রাণ ফিরে পেল চৌদ্দগ্রামের ক্রীড়াঙ্গন। শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শৃঙ্খলা, নেতৃত্ব ও সুস্থ প্রতিযোগিতার মানসিকতা গড়ে তোলার প্রত্যয়ে চৌদ্দগ্রামে শুরু হয়েছে আরাফাত রহমান কোকো ফুটবল টুর্নামেন্ট ২০২৬।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে চৌদ্দগ্রাম এইচ জে পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা খ্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সহ- সভাপতি খোরশেদ আলম এর সভাপতিত্বে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সহ সাধারণ সম্পাদক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি কামরুল হুদা।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিযোগিদের প্রাণবন্ত অংশগ্রহণে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। মাঠজুড়ে ছিল ক্রীড়াবিদ শিক্ষার্থীদের উচ্ছ্বাস, প্রতিযোগিতার উত্তেজনা ও নিজেদের প্রতিভা মেলে ধরার প্রত্যয়। উদ্বোধনী খেলায় চান্দিশ করা ক্রীড়া সংঘ ৪ – ১ গোলে শান্তির বাজার ইউনাইটেড ক্লাব পরাজিত কে করে। চান্দিশ করা ক্রীড়া সংঘের প্লেয়ার আরমান হোসেন সাজিন কে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি কামরুল হুদা বলেন, খেলাধুলা শুধু শরীরচর্চার বিষয় নয়, এটাকে পেশা হিসেবে গ্রহণ করা একটি সুস্থ, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গঠনের অন্যতম হাতিয়ার খেলাধুলা। নিয়মিত ক্রীড়া চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্বের গুণাবলি, সহনশীলতা, পারস্পরিক সৌহার্দ্য ও পরাজয় মেনে নিয়ে আবার ঘুরে দাঁড়ানোর মানসিকতা তৈরি হয়।শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি নিয়মিত খেলাধুলায় অংশ নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, শিক্ষা ও ক্রীড়ার সমন্বয়েই দেশে গড়ে উঠবে মেধাবী, সুস্থ ও দায়িত্বশীল প্রজন্ম। তরুণদের মাদক ও বিভিন্ন নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই বলেও তিনি গুরুত্বারোপ করেন।
এখান থেকেই উঠে আসতে পারে ভবিষ্যতের জাতীয় পর্যায়ের ক্রীড়াবিদ এমন প্রত্যাশা টুর্নামেন্ট কমিটি ও ক্রীড়াপ্রেমীদের।
তারুণ্যের শক্তিকে ইতিবাচক পথে কাজে লাগিয়ে মাদকমুক্ত, সুস্থ ও মানবিক সমাজ গঠনের প্রত্যয়ে চৌদ্দগ্রামে আরাফাত রহমান কোকো ফুটবল টুর্নামেন্ট গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় নতুন দিনের বার্তা বহন করছে। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি হারুন অর রশিদ মজুমদার, সাধারণ সম্পাদক ইন্জিনিয়ার শাহ আলম রাজু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক কাজী রাকিবুল আহসান মহব্বত, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন, পৌর বিএনপির সহ সভাপতি শরিফুল ইসলাম দুলাল, সহ সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন পাটোয়ারী দুলাল, পৌরসভা বিএনপির ক্রীড়া সম্পাদক মোশারফ হোসেন ভুইয়্যা,উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম মিন্টু, তথ্য ও গবেষণা সম্পাদক মীর হোসেন মোল্লা ও পৌর যুবদলের আহবায়ক মো হাসান প্রমুখ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews