মীর হোসেন মোল্লা: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বিভিন্ন ইউনিয়নে নির্বাচনী আমেজ ধীরে ধীরে জোরালো হয়ে উঠছে। কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম- সাধারন সম্পাদক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি মোঃ কামরুল হুদার সমর্থনের প্রত্যাশায় সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ ওমর ফারুক ইতোমধ্যে ব্যাপক গণসংযোগ শুরু করেছেন। উপজলার ঘোলপাশা ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ ওমর ফারুক জনপ্রিয়তার শীর্ষে স্থানে রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
জানা গেছে, ঘোলপাশা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক মোঃ ওমর ফারুক দীর্ঘদিন থেকে ইউনিয়নের প্রত্যেকটি গ্রামে গ্রামে গিয়ে সাধারন ভোটারদের সাথে কৌশল বিনিময় এবং সমর্থন আদায়ের লক্ষ্যে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন। দলীয় নেতাদেরকে সাংগঠনিকভাবে চাঙ্গা করে তুলতে এবং সাধারন মানুষের আস্থা অর্জন করতে ওমর ফারুক প্রতিদিন নির্বাচনী মাঠে ব্যস্ত সময় কাটাচ্ছেন। ঘোলপাশা ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ ওমর ফারুক জনসেবার মধ্যদিয়ে সাধারণ মানুষের কাছে আস্থাভাজন একজন ব্যক্তি হিসেবে ব্যাপক সু-পরিচিতি লাভ করেছেন।
জানা গেছে, ওমর ফারুক একজন উদীয়মান সমাজসেবক হিসেবে ঘোলপাশা ইউনিয়নের আনাচে কানাছে অর্জন করেছেন ব্যাপক জনপ্রিয়তা। জনপ্রতিনিধি না হয়েও দীর্ঘদিন ধরে তিনি নিজেকে ব্যস্ত রেখেছেন সাধারণ মানুষের সেবায়। সাধ্য অনুযায়ী সাহায্যের বাড়িয়ে দিয়েছেন সাধারণ মানুষের দিকে। বিভিন্ন দুর্যোগে তিনি তাঁর সাধ্য অনুযায়ী সাধারণ মানুষের পাশে থেকে বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করে আসছেন। সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ওমর ফারুক নিজেকে মানুষের সেবায় উৎসর্গ করে দিতে চান। প্রতিদিনই বিভিন্ন এলাকায় ঘুরে ভোটারদের সঙ্গে কৌশল বিনিময় করছেন এবং তাদের সমস্যা-সম্ভাবনার কথা শুনছেন। বিএনপির অনেক সম্ভাব্য প্রার্থীর নাম মুখে মাত্র শুনা গেলেও নির্বাচনী মাঠ গোছানোর জন্য এবং দলীয় নেতাদের সুসংগঠিত করার লক্ষ্যে- ওমর ফারুক ছাড়া অন্য কোন প্রার্থীকে দেখা যাচ্ছেনা বলে স্থানীয় নেতারা ক্ষোভ প্রকাশ করেছেন।
স্থানীয় লোকজন জানান, ওমর ফারুক দীর্ঘদিন ধরে এলাকার রাজনীতি ও সমাজসেবার সঙ্গে সম্পৃক্ত। সমাজসেবক হিসেবে এলাকায় তিনি শক্ত অবস্থান রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি নিজের ব্যক্তিগত উদ্যোগের পাশাপাশি সরকার ও সামাজিক সংগঠনের মাধ্যমে এলাকার অসহায়- গরীবদের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন। বিগত সময় ইউনিয়নে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে তিনি নিজেকে নিয়োজিত রেখেছেন। ঘোলপাশা ইউনিয়নের কয়েকটি সড়কে সাধারণ জনগণের নিরাপদ যাতায়াতের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা করে দিয়েছেন। এছাড়া যুবসমাজকে মাদকমুক্ত রাখতে ইউনিয়নের বিভিন্ন এলাকায় মাদক বিরোধী আন্দোলন এবং সভা সেমিনারের আয়োজনের পৃষ্ঠপোষকতা অব্যাহত রেখেছেন।
সাধারণ ভোটার ও জনগণের সাথে কথা বলে জানা গেছে, ওমর ফারুক তাদের সকল বিপদে আপদে এগিয়ে আসেন। তিনি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থেকেছেন এবং সবসময় ঘোলপাশা ইউনিয়নের উন্নয়ন ও কল্যাণে কাজ করে যাচ্ছেন। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলমত নির্বিশেষে উন্নয়নের স্বার্থে সমাজসেবক ওমর ফারুককে চেয়ারম্যান হিসেবে দেখতে চান ইউনিয়নের জনগণ। তারা আরো জানান, দল-মত নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষ তার আচার-ব্যবহারে মুগ্ধ। তাছাড়া তিনি বিভিন্ন সামাজিক কর্মকান্ডে স্বেচ্ছাসেবী হিসেবে নিবেদিত প্রাণ।
ইউনিয়ন বিএনপির বর্ধিত সভায় বিশেষ অতিথির বক্তব্যে মোঃ ওমর ফারুক বলেন, শিক্ষা, শান্তি ও উন্নয়নের প্রত্যয়ে মাদকমুক্ত, নিরাপদ ও আধুনিক একটি ইউনিয়ন গড়ে তোলাই আমার সবার স্বপ্ন। সেই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে আসন্ন ঘোলপাশা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আমি প্রতিদ্বন্ধিতা করার জন্য অংশগ্রহনের মনোভাব প্রকাশ করেছি। আমাকে যদি ইউনিয়নের সম্মানিত জনগণ তাদের পবিত্র ভোটে নির্বাচিত করেন তাহলে প্রথমে ঘোলপাশা ইউনিয়নের গ্রামীণ অবকাঠামো উন্নয়নে কাজ করবো। আমার ইউনিয়নের অবহেলিত প্রতিবন্ধি, বিধবা ভাতা, বয়স্ক ভাতা প্রাপ্তকারিদের বাড়ি বাড়ি গিয়ে তাদেরকে ভাতার আওতায় আনার ব্যবস্থা করবো। এলাকার সার্বিক উন্নয়ন, সাধারণ মানুষের অধিকার নিশ্চিত করা এবং একটি আধুনিক ও উন্নত ইউনিয়ন গড়ে তোলাই আমার মূল লক্ষ্য।
সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ওমর ফারুক আরো বলেন, সমাজ সেবাই আমার লক্ষ্য, সমাজ উন্নয়নের কাজই আমার কর্ম। আমি ঘোলপাশা ইউনিয়নকে একটি আদর্শ ও মডেল ইউনিয়নে পরিণত করবো। যেখানে থাকবে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন। ইউনিয়ন পরিষদ হবে জনগণের সেবার কেন্দ্র যেখানে কোনো ধরনের দুর্নীতি বা অনিয়মের সুযোগ থাকবে না। ঘোলপাশা ইউনিয়নের উন্নয়নকে ত্বরান্বিত করার লক্ষ্যে ইউনিয়নের সম্মানিত জনগণ আমাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চেয়েছেন, আমি তাদের প্রতি কৃতজ্ঞ। ছোট- বড় ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের কাছে আমি দোয়া কামনা করি।
Leave a Reply