1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
রবিবার, ০৭ জুন ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জিয়ার স্মরণে অসহায় মানুষের হাতে উপহার তুলে দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ফটিকছড়িতে পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশু সাইরা মনির মর্মান্তিক মৃত্যু আমার কোনো নেতা কর্মীর উপর অন্যায়ভাবে হামলা করা হলে দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে…. কামরুল হুদা ভারতের মাটিতে হ্যাটট্রিক শিরোপার হাতছানি: মেয়েদের সাফ ফুটবল নিয়ে আশাবাদী যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী নেছারাবাদে ঢাকাগামী যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় : দুই পরিবহনকে জরিমানা মাদকবিরোধী অভিযানে পশ্চিম শিয়ালদীর নিশু আটক চাটমোহরে বিএনপি নেতার ভেজাল দুধ উৎপাদন নিয়ে সংঘর্ষে নিহত-১ ক্ষমতার চেয়ে বড় শক্তি তৃণমূল: বিএনপির সামনে সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করার চ্যালেঞ্জ বেনাপোলের হার্ডওয়্যার ব্যবসায়ী হযরতআলী ৩,০০০ পিছ, ইয়াবা ট্যাবলেট সহ ডিবি’র হাতে আটক গণঅভ্যুত্থানের পর প্রত্যাবর্তিত চেয়ারম্যানের বিরুদ্ধে বাগান বাজার ইউপিতে বিএনপি-যুবদল-ছাত্রদলের অবস্থান

হাতিয়া ফোরামের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও প্রীতি ভোজ অনুষ্ঠিত

  • আপডেট টাইম : রবিবার, ৩১ মে, ২০২৬
  • ২১ বার

মো:আজগর আলী/(চট্টগ্রাম): পবিত্র ঈদুল আজহার দ্বিতীয় দিনে ঢাকা, চট্টগ্রাম ও নোয়াখালীস্থ হাতিয়া ফোরামের উদ্যোগে হাতিয়াবাসীদের অংশগ্রহণে আনন্দঘন পরিবেশে ঈদ পুনর্মিলনী ও প্রীতি ভোজ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩০ মে) বিকেলে হাতিয়া পৌরসভার আম্বিয়া কমিউনিটি সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক, শিক্ষাবিদ ও হাতিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মাস্টার বোরহানুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাতিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা এবং জুলাই বিপ্লবের স্বপ্নদ্রষ্টা হিসেবে পরিচিত হাতিয়া উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী এডভোকেট শাহ মাহফুজুল হক।

এডভোকেট আমিমুল এহসান ও মাওলানা নুর উদ্দীন মেসকাতের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক অধ্যক্ষ আবুল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ও হাতিয়া পৌরসভা মেয়র পদপ্রার্থী সাব্বির আহমেদ তাফসীর, ঢাকা ফোরামের সভাপতি মাওলানা নুরুল আমীন, সহ-সভাপতি মোশাররফ হোসেন, নোয়াখালী ফোরামের সহ-সভাপতি হাফেজ মিজানুল হক মামুন, ঢাকা ফোরামের সেক্রেটারি এডভোকেট আমিমুল এহসান, চট্টগ্রাম ফোরামের সেক্রেটারি সাংবাদিক আবুল বাশার এবং নোয়াখালী ফোরামের সেক্রেটারি এডভোকেট নোমান সিদ্দিকসহ হাতিয়া ফাউন্ডেশনের নেতৃবৃন্দ।

বক্তারা ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার পাশাপাশি হাতিয়ার উন্নয়ন, ঐক্য ও সামাজিক সম্প্রীতি রক্ষায় সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিপুল সংখ্যক হাতিয়াবাসীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও মনোজ্ঞ সংগীত পরিবেশন করেন শিল্পী হাসানুল কবির এবং আবু নোসাইব মো: আকিব। তাদের পরিবেশনায় উপস্থিত অতিথিরা আনন্দ-উৎসবে মেতে ওঠেন।

ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানটি হাতিয়াবাসীর মধ্যে সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews