1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম

স্বপ্নভাঙা এক তরুণের আর্তনাদ — সড়ক দুর্ঘটনায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ১৮৩ বার

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি: মাত্র ১৯ বছরের এক তরুণ। চোখভরা স্বপ্ন, বুকভরা আশা আর সামনে উজ্জ্বল ভবিষ্যৎ—এভাবেই এগিয়ে যাচ্ছিল ফটিকছড়ি সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থী ইমরান উদ্দিন সিয়ামের জীবন। কলেজ ক্যাম্পাসে বন্ধুদের সঙ্গে হাসি-আড্ডা, পড়াশোনার ব্যস্ততা আর ভবিষ্যৎ গড়ার স্বপ্ন—জীবনের সবচেয়ে সুন্দর সময় পার করার কথা ছিল তার।

কিন্তু নিয়তির নির্মম আঘাতে মুহূর্তেই থমকে গেছে সেই স্বপ্নযাত্রা।গত ১১ মার্চ সকালে প্রতিদিনের মতো মোটরসাইকেলে করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন সিয়াম। ফটিকছড়ি সদর থেকে সুন্দরপুর ইউনিয়নের পাঁচপুকুরিয়া গ্রামে নিজ বাড়ির পথে যাচ্ছিলেন তিনি।
চট্টগ্রাম–খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কে পৌঁছাতেই ঘটে যায় হৃদয়বিদারক দুর্ঘটনা।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, প্রাণ-আরএফএল কোম্পানির একটি কাভার্ড ভ্যান বেপরোয়া গতিতে এসে সিয়ামের মোটরসাইকেলকে সজোরে পেছন থেকে ধাক্কা দেয়। সংঘর্ষের সঙ্গে সঙ্গেই তিনি ছিটকে পড়ে গুরুতর আহত ও অচেতন হয়ে যান।

স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার করে তাকে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হওয়ায় তাকে প্রথমে চমেক হাসপাতালে এবং পরবর্তীতে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়।বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

চিকিৎসকরা জানিয়েছেন, সিয়ামের পায়ে মারাত্মক জখম হয়েছে।তার চিকিৎসক ও হাসপাতালের অর্থোপেডিক বিভাগের প্রধান ডা. এস. খালেদের ভাষ্যমতে, দ্রুত উন্নত চিকিৎসা না পেলে তার পা কেটে ফেলতে হতে পারে। এমনকি ক্ষতস্থানে সংক্রমণ ছড়িয়ে পড়লে তা প্রাণঘাতী ঝুঁকিও তৈরি করতে পারে।

পরিবার সূত্রে জানা যায়, দুর্ঘটনায় সিয়ামের শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে গুরুতর আঘাত লেগেছে। চিকিৎসকদের আশঙ্কা—তিনি স্থায়ী পঙ্গুত্বের ঝুঁকিতে পড়তে পারেন। প্রতিদিন বাড়তে থাকা চিকিৎসা ব্যয়ের ভারে ভেঙে পড়েছে মধ্যবিত্ত পরিবারটি।

একমাত্র সন্তানকে বাঁচাতে সিয়ামের মা-বাবা ও আত্মীয়স্বজন এখন সমাজের সহৃদয় মানুষের সহযোগিতার দিকে তাকিয়ে আছেন।

সিয়ামের চাচা মো:আনোয়ার হোসেন অভিযোগ করে বলেন, চিকিৎসায় ইতোমধ্যে প্রায় পাঁচ লাখ টাকা ব্যয় হয়েছে।তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, দুর্ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট কোম্পানির স্থানীয় পরিবেশক হাবিব ও চট্টগ্রাম ডিপো কর্মকর্তা মো:মনিরুজ্জামানের মাধ্যমে বিষয়টি মালিকপক্ষকে জানানো হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো সহায়তা পাওয়া যায়নি।

সিয়ামের বড় ভাই ইমন জানান, অসচ্ছল পরিবারের পক্ষে ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে যাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়েছে। জরুরি অপারেশন দ্রুত করা না গেলে সিয়াম আজীবনের জন্য পঙ্গুত্বের শিকার হতে পারেন বলে আশঙ্কা করছেন তিনি।

এ অবস্থায় সিয়ামের পরিবারের পক্ষ থেকে সরকার ও দায়ী প্রতিষ্ঠানের দ্রুত সহযোগিতা কামনা করেন।

সিয়ামের সহপাঠী, শিক্ষক ও তার এলাকাবাসীর ভাষ্য—সিয়াম ছিল ভদ্র, মেধাবী ও সবার প্রিয় একজন শিক্ষার্থী। সবসময় হাসিখুশি থাকা এই তরুণের এমন করুণ পরিণতি কেউই মেনে নিতে পারছেন না।

সচেতন মহলের দাবি, সড়কে বেপরোয়া গতির লাগাম টানা এবং দায়ীদের আইনের আওতায় না আনলে এভাবেই হারিয়ে যাবে অসংখ্য সম্ভাবনাময় প্রাণ, ভেঙে যাবে বহু পরিবারের স্বপ্ন।

হাসপাতালের শয্যায় জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই করছে সিয়াম।তার প্রত্যাশা—এই অসম লড়াইয়ে জয়ী হয়ে আবারো বই হাতে, স্বপ্ন বুকে নিয়ে প্রিয় ক্যাম্পাসে যেনো ফিরে আসতে পারে সে। আবারো যেন প্রাণভরে হাসতে পারে, নতুন করে শুরু করতে পারে তার থেমে যাওয়া জীবনের পথচলা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews