1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম

‘জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক’ কথাটি সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন: আসিফ মাহমুদ

  • আপডেট টাইম : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ৫৯ বার

সাবেক রাষ্ট্রপতি ‘জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক’ এই কথাটি সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। শুক্রবার (২৭ মার্চ) নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন। এই অ্যাকাউন্টে দুই দশমিক চার মিলিয়ন ফলোয়ার আছে।

আসিফ মাহমুদ লিখেছেন, ‘জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক’ কথাটি সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন। এই পোস্টের মন্তব্যের ঘরে তিনি সংবিধানের ষষ্ঠ তপশিলের ১৫০ (২) অনুচ্ছেদের পাতার ছবি পোস্ট করেন। সংবিধানের এই অনুচ্ছেদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতার ঘোষক হিসেবে উল্লেখ করা হয়েছে। ১৯৭১ সালের ২৫ মার্চ মধ্য রাত শেষে অর্থাৎ, ২৬ মার্চ প্রথম প্রহরে শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন বলে বলা আছে।

এই পোস্টের মন্তব্যের ঘরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, ‘আবেগ দিয়ে রাষ্ট্র চলে না। রাষ্ট্র চলে সংবিধান দিয়ে’– এই বক্তব্যটি পোস্ট করেছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews