1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
শিরোনাম :
২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম

চাঁদাবাজি ও দখলদারিত্বের বিরুদ্ধে জিরো টলারেন্স: রূপনগরে আমিনুল হক

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ৫২ বার

সালমান সোলাইমান, ঢাকা মহানগর: ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, তরুণ প্রজন্মের চিন্তা-ভাবনা ও শক্তিকে কাজে লাগিয়ে একটি শান্তিপূর্ণ ও মানবিক বাংলাদেশ গড়ে তোলা হবে। তিনি বলেন, “এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে কোনো চাঁদাবাজ, দখলদার বা অনৈতিক কর্মকাণ্ডের স্থান থাকবে না। এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে যে–ই জড়িত থাকুক না কেন, জিরো টলারেন্স নীতিতে তাকে আইনের আওতায় এনে ব্যবস্থা নেওয়া হবে।”

বুধবার বিকেলে রাজধানীর রূপনগর সরকারি মডেল হাই স্কুলে রূপনগর থানা ৭ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে অনুষ্ঠিত ইফতার মাহফিলের পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমিনুল হক বলেন, একটি সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে জনগণের প্রত্যাশা পূরণে তিনি কাজ করে যেতে চান। নির্বাচনের সময় দেওয়া প্রতিশ্রুতিগুলো পর্যায়ক্রমে বাস্তবায়নের আশ্বাস দিয়ে তিনি বলেন, “আমি আপনাদের একজন হয়ে, আপনাদের প্রতিনিধি হিসেবে সব সময় আপনাদের পাশে থাকতে চাই। আপনাদের সুখ–দুঃখ, ভালো–মন্দ সব পরিস্থিতিতে আমাকে পাশে পাবেন, ইনশাআল্লাহ।”

তিনি আরও বলেন, আল্লাহর রহমতে দেশের সাধারণ মানুষের যে প্রত্যাশা রয়েছে, তা পূরণ করে সুশাসন ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানে রূপনগর থানা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews