1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
‎তারা ডিজিটাল কারচুপি করার চেষ্টা করছে -বিএনপি প্রার্থী কামরুল হুদা ধানের শীষ জয়লাভ করলে এদেশ তথা চৌদ্দগ্রামের ঋণগ্রস্ত সকল কৃষকদের ক্ষুদ্র ঋণ সুদ সহ মওকফ করে দেয়া হবে.. কামরুল হুদা চৌদ্দগ্রামে প্রবাসীর বাড়িতে ভাংচুর, চরম নিরাপত্তাহীনতায় পরিবার চৌদ্দগ্রামের বাতিসায় বিএনপির নির্বাচনী কার্যালয় উদ্বোধন চৌদ্দগ্রামের বাতিসায় বিএনপির নির্বাচনী কার্যালয় উদ্বোধন ঢাকা–১৬ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীর নির্বাচনীয় জনসভা অনুষ্ঠিত কুষ্টিয়া ৩ আসনে আচরণবিধি লঙ্গঘনের অভিযোগে বিএনপির প্রার্থীর নির্বাচনী সমাবেশ বন্ধ করে দিলো প্রশাসন চৌদ্দগ্রামে ডা. শফিকুর রহমানের আগমনে লক্ষাধিক জনতা সমাগমের প্রত্যাশা উপজেলা জামায়াতের ফটিকছড়িতে ওয়ারিশ সনদ জালিয়াতির মামলায় জামিন নামঞ্জুর, কারাগারে শওকত মুন্সি চৌদ্দগ্রামে করপাটি ও বৈলপুর মুক্তিযোদ্ধা বাজারে দাঁড়িপাল্লার পক্ষে জামায়াতের গণসংযোগ

ঢাকা–১৬ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীর নির্বাচনীয় জনসভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম : শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬
  • ৪৫ বার

স্টাফ রিপোর্টার/তন্ময় চৌধুরী: ঢাকা–১৬ সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত ১১ দলীয় জোট সমর্থিত সংসদ সদস্য প্রার্থী কর্নেল আব্দুল বাতেন (অব.)-এর নির্বাচনীয় জনসভা অনুষ্ঠিত হয়েছে। জনসভায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ ভোটার উপস্থিত ছিলেন।

উক্ত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সভাপতি ডা. শফিকুল রহমান। তিনি তার বক্তব্যে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, সুশাসন প্রতিষ্ঠা এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে তিনি ঢাকা–১৬ আসনের ভোটারদের কর্নেল আব্দুল বাতেন (অব.)-কে সমর্থন দেওয়ার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা–১৬ আসনের নির্বাচন পরিচালক মো. নাসির উদ্দিন। তিনি বলেন, জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক ও দুর্নীতিমুক্ত সমাজ গঠন সম্ভব।
জনসভায় কর্নেল আব্দুল বাতেন (অব.) তার বক্তব্যে এলাকার উন্নয়ন, শিক্ষা, কর্মসংস্থান এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, নির্বাচিত হলে ঢাকা–১৬ আসনের মানুষের প্রত্যাশা পূরণে তিনি সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করবেন।
সমাবেশটি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় এবং উপস্থিত নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews