1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম

কুষ্টিয়া ৩ আসনে আচরণবিধি লঙ্গঘনের অভিযোগে বিএনপির প্রার্থীর নির্বাচনী সমাবেশ বন্ধ করে দিলো প্রশাসন

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
  • ১২৪ বার

মোঃ সাজাহান আলী.কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া সদর উপজেলার আইলচারা ইউনিয়নের রশিদ ফ্লাওয়ার মিলের ভিতরে বুধবার বাদ মাগরীব নামাজের পরে কুষ্টিয়া ৩ সদর আসনের বিএনপি প্রার্থী ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকারের নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। সেই অনুযায়ী তিন হাজার মানুষের জন্য সকাল থেকে খাবার তৈরী হচ্ছিলো।

এমন অভিযোগের ভিত্তিতে কুষ্টিয়া সদর নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম গতকাল ২৮/১/২০২৬ বুধবার বিকাল ৫ টার দিকে আইলচারা ইউনিয়ন রশিদ ফ্লাওয়ার মিলে অভিযান পরিচালনা করেন। এই সময় নির্বাহী ম্যাজিস্ট্রেটকে রশিদ ফ্লাওয়ার মিলের কর্মচারিরা জানান যে, এখানে সকাল থেকে রান্না হচ্ছে, আমরা শুনেছি মাগরীব নামাজের পরে বিএনপি প্রার্থী ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকারের নির্বাচনী সমাবেশ হবে।

এ বিষয়ে জানতে নির্বাহী ম্যাজিস্ট্রেট আয়োজক কুষ্টিয়া সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিহাদুর জামান জিকুকে মুঠোফোনে কল করেন। বিএনপির ওই নেতা জানান, এখানে আমাদের সামাজিক মিটিং আছে সেই জন্য রান্না করা হয়েছে। এখানে নির্বাচনী কোনো সমাবেশ হবেনা। পরবর্তীতে জিহাদুর জামান জিকু নির্বাহী ম্যাজিস্ট্রেটকে ফোন করে জানান যে, এখানে একটি দোয়া অনুষ্ঠান হবে। এটা আমাদের পারিবারিক দোয়া অনুষ্ঠান।

পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট জিকুকে জানান যে, নির্বাচনী প্রচারনায় কোমল পানীয় বা খাবার পরিবেশন করা নির্বাচনী আচরণবিধি লংঘন। আপনি যদি এই দায়িত্ব নেন এখানে কোনো নির্বাচনী সমাবেশ বা ভোটের বিষয়ে আলোচনা হবেনা তাহলে দোয়া অনুষ্ঠান করতে পারেন। এই মর্মে আমরা একটি মুচলিকা লিখে নিয়ে যাচ্ছি। যদি এখানে নির্বাচনী সমাবেশ হয় তাহলে এর দায়ভার আপনি বহন করবেন। এবং আমরা তখন আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করবো।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাংবাদিকদের জানান, এখানে কোনো নির্বাচনী সমাবেশের ব্যানার বা ফেস্টুন পাওয়া যায়নি এজন্য আমরা কোনো আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews