1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
‎তারা ডিজিটাল কারচুপি করার চেষ্টা করছে -বিএনপি প্রার্থী কামরুল হুদা ধানের শীষ জয়লাভ করলে এদেশ তথা চৌদ্দগ্রামের ঋণগ্রস্ত সকল কৃষকদের ক্ষুদ্র ঋণ সুদ সহ মওকফ করে দেয়া হবে.. কামরুল হুদা চৌদ্দগ্রামে প্রবাসীর বাড়িতে ভাংচুর, চরম নিরাপত্তাহীনতায় পরিবার চৌদ্দগ্রামের বাতিসায় বিএনপির নির্বাচনী কার্যালয় উদ্বোধন চৌদ্দগ্রামের বাতিসায় বিএনপির নির্বাচনী কার্যালয় উদ্বোধন ঢাকা–১৬ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীর নির্বাচনীয় জনসভা অনুষ্ঠিত কুষ্টিয়া ৩ আসনে আচরণবিধি লঙ্গঘনের অভিযোগে বিএনপির প্রার্থীর নির্বাচনী সমাবেশ বন্ধ করে দিলো প্রশাসন চৌদ্দগ্রামে ডা. শফিকুর রহমানের আগমনে লক্ষাধিক জনতা সমাগমের প্রত্যাশা উপজেলা জামায়াতের ফটিকছড়িতে ওয়ারিশ সনদ জালিয়াতির মামলায় জামিন নামঞ্জুর, কারাগারে শওকত মুন্সি চৌদ্দগ্রামে করপাটি ও বৈলপুর মুক্তিযোদ্ধা বাজারে দাঁড়িপাল্লার পক্ষে জামায়াতের গণসংযোগ

চৌদ্দগ্রামে ডা. শফিকুর রহমানের আগমনে লক্ষাধিক জনতা সমাগমের প্রত্যাশা উপজেলা জামায়াতের

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
  • ৫৪ বার

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রচারণায় আগামী শনিবার (৩১ জানুয়ারি) সকালে কুমিল্লার চৌদ্দগ্রাম এইচ জে সরকারি মডেল পাইলট হাইস্কুল মাঠে নির্বাচনী জনসভায় আসছেন জামায়াতের আমীর ডা. শফিকুর রহমানসহ ১১ দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ। সেদিন মাঠে লক্ষাধিক জনতার সমাগমের প্রত্যাশা উপজেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের। ডা. শফিকুর রহমানের আগমন উপলক্ষে উজ্জীবিত চৌদ্দগ্রাম উপজেলা জামায়াত-শিবির নেতাকর্মীসহ উপজেলার সর্বস্তরের সাধারণ মানুষ।

সমাবেশের সার্বিক প্রস্তুতি বিষয়ে জানাতে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে সংবাদ সম্মেলন করে চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতে ইসলামী। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর মু. মাহফুজুর রহমান।

উপজেলা জামায়াতের সেক্রেটারি মু. বেলাল হোসাইনের পরিচালনায় এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের চৌদ্দগ্রাম উপজেলা সভাপতি মাওলানা শাহজালাল, পৌর জামায়াতের আমীর মাওলানা মুহাম্মদ ইব্রাহিম, উপজেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি জয়নাল আবেদীন পাটোয়ারী, এনসিপি’র উপজেলা যুগ্ম সমন্বয়ক মো. মামুন মজুমদার, জামায়াত নেতা ভিপি জাহাঙ্গীর হোসেন, পৌরসভা জামায়াতের সেক্রেটারি মোশাররফ হোসেন ওপেল, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মোজাম্মেল হক, উপজেলা উত্তর শিবির সভাপতি নাসিম মিয়াজী, পৌর সভাপিত হোসাইন আহমেদ প্রমুখ।

উল্লেখ্য, কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান। জনসভায় সভাপতিত্ব করবেন জামায়াতের নায়েবে আমীর ও চৌদ্দগ্রামে জামায়াতের প্রার্থী, সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বিশেষ অতিথি থাকবেন এনসিপি’র আহবায়ক মো. নাহিদ ইসলাম, খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা এ.টি.এম মাছুম, মাওলানা আবুল হাসানাত মোহাম্মদ আব্দুল হালিম, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি সিবগাতুল্লাহ সিবগা, ঢাকসু ভিপি সাদিক কায়েম ও কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমীর এডভোকেট মো. শাহজাহানসহ জামায়াতের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews