1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
ফটিকছড়ির পাইন্দংয়ে অবৈধভাবে টিলা কাটায় ৫০ হাজার টাকা জরিমানা সোনারগাঁ উপজেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে মানবাধিকার শান্তি পদক পেলেন আব্দুল্লাহ আল মামুন। চৌদ্দগ্রামে জামায়াত নেতার প্রভাব খাঁটিয়ে নিরীহ ব্যক্তির জায়গা জবর দখলের চেষ্টা! ফটিকছড়িতে চা বাগানের ম্যানেজারকে কুপিয়ে সাড়ে ৮ লাখ টাকা ছিনতাই, আটক ২ রাজনীতি মানুষের সার্বিক জীবন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রয়োজন! মাদক যুবসমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে! ক্ষমতা নয়, মানুষের ভালোবাসা ও বিশ্বাস অর্জন করাই আমার লক্ষ্য চৌদ্দগ্রামে মাইক্রোবাস থেকে ৮৯ কেজি গাঁজা ও ৬০ বোতল মদ উদ্ধার চৌদ্দগ্রামের ব্যাপক উন্নয়নমূলক কাজ অনুমোদনের জন্য ব্যস্ত সময় কাটাচ্ছেন কামরুল হুদা ড. গোলাম রাব্বানী নয়ন বাঙালিকে দেশে ফেরার নির্দেশ প্রধানমন্ত্রীর

কালিগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

  • আপডেট টাইম : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬

কালীগঞ্জ (গাজীপুর)প্রতিনিধি : গাজীপুরের কালিগঞ্জে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ২ জানুয়ারি রাত এশার নামাজ শেষে কালিগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বালিগাঁও এলাকায় এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানের আয়োজন করেন কালিগঞ্জ পৌর বিএনপির নেতা মনির উদ্দিন পাঠান মিঠু।
মিলাদ ও দোয়া মাহফিলে  বিএনপি , এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এসময় উপস্থিত ছিলেন কালিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি নেতা মোঃ লুৎফর রহমান, ফোর বিএনপি নেতা মনির উদ্দিন পাঠান মিঠু, বিএনপি নেতা মোঃ আলাউদ্দিন ফরাজি, মোঃ সালাউদ্দিন আহমেদ, খোরশেদ আলম কাজল, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ সাইফুল ইসলাম দর্জি, গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশরাফ নেওয়ার চৌধুরী শাওন, কালিগঞ্জ পৌর কৃষকদলের  সভাপতি মোঃ হায়দার আলী শেখ, কালিগঞ্জ পৌরসভার সাবেক কমিশনার রুহুল আমিন সহ বিএনপি ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করা হয় এবং দেশের শান্তি, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য বিশেষ দোয়া করা হয়।
মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা আল আমিন দেওয়ান। এসময় স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews