মু. আজিজ | ফটিকছড়ি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম জমা দিয়েছেন চট্টগ্রাম জজ কোর্টের আইনজীবী এডভোকেট আহমদ কবির।
সোমবার (২৯ ডিসেম্বর) চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ে জেলা রিটার্নিং কর্মকর্তার হাতে আনুষ্ঠানিকভাবে তিনি মনোনয়ন ফরম দাখিল করেন। এর আগে একইদিন সকালে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
মনোনয়ন দাখিলের সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন এডভোকেট হাবিবুর রহমান, আব্দুল্লাহ আল ইকবাল, এডভোকেট আব্দুল্লাহ আল গালিবসহ অন্যান্য সহকর্মীরা।
মনোনয়ন দাখিল শেষে এডভোকেট আহমদ কবির বলেন,
সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন হলে জনগণ অবশ্যই যোগ্য ও সৎ প্রার্থীকে বেছে নেবে। আমি বিশ্বাস করি, ফটিকছড়ির মানুষ উন্নয়ন, ন্যায়বিচার ও সুশাসনের পক্ষে রায় দেবে।”
তিনি আরও বলেন, নির্বাচিত হলে এলাকার মানুষের অধিকার রক্ষা, আইনের শাসন প্রতিষ্ঠা এবং সার্বিক উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করবেন।
Leave a Reply