1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
রবিবার, ১৪ জুন ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম

নন্দিরগাঁও ইউনিয়ন বিএনপির আনন্দ মিছিলে বিতর্কিত ব্যক্তির উপস্থিতি

  • আপডেট টাইম : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ২০৪ বার

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি: গত ২৫ ডিসেম্বর ২০২৫, বৃহস্পতিবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাঁও ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে ঐতিহ্যবাহী সালুটিকর বাজারে এক বিশাল আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দলীয় ঐক্য ও আবেগের বহিঃপ্রকাশ হিসেবে বিবেচিত হয়।
তবে মিছিল চলাকালে সামনের সারিতে জাকির হোসেন নামের এক বিতর্কিত ব্যক্তির উপস্থিতি নিয়ে দলীয় নেতাকর্মীদের একটি অংশের মধ্যে প্রশ্ন ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। স্থানীয় নেতাকর্মীদের দাবি, উক্ত ব্যক্তি অতীতে আওয়ামী লীগ-ঘনিষ্ঠ কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে এলাকায় পরিচিত। এমন একজন ব্যক্তির উপস্থিতিকে দলীয় আদর্শ, শৃঙ্খলা ও দীর্ঘদিনের আন্দোলনী চেতনার সঙ্গে সাংঘর্ষিক বলে মনে করছেন অনেকেই।
এ ঘটনায় নন্দিরগাঁও ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের একাধিক নেতাকর্মী মনে করছেন, ভবিষ্যতে এ ধরনের বিভ্রান্তি ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সংগঠনের পক্ষ থেকে আরও সতর্কতা প্রয়োজন। একই সঙ্গে দল ও সংগঠনের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে সংশ্লিষ্ট নেতৃবৃন্দের দায়িত্বশীল ভূমিকার আহ্বান জানানো হয়েছে।
এদিকে ঘটনাটি প্রকাশ্যে আলোচিত হলেও এখনো পর্যন্ত সিলেট জেলা বিএনপির পক্ষ থেকে কোনো কারণ দর্শানোর নোটিশ বা আনুষ্ঠানিক ব্যাখ্যা না আসায় তৃণমূল পর্যায়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে। দলীয় শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে জেলা নেতৃত্বের ভূমিকা নিয়ে আলোচনার সৃষ্টি হয়েছে।
স্থানীয় নেতাকর্মীদের প্রত্যাশা, বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করে প্রয়োজনীয় সাংগঠনিক পদক্ষেপ গ্রহণ করবে জেলা বিএনপি। এতে করে দলীয় ঐক্য সুদৃঢ় হবে এবং ভবিষ্যতে এ ধরনের বিতর্ক এড়ানো সম্ভব হবে বলে তারা মনে করছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews