1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
রবিবার, ১৪ জুন ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম

ফটিকছড়িতে অটো ব্রিকস মেশিনে আটকে শ্রমিকের মৃত্যু

  • আপডেট টাইম : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
  • ২৭৩ বার

মু. আজিজি/ফটিকছড়ি: চট্টগ্রামের ফটিকছড়িতে অটো ব্রিকস মেশিনে আটকে গিয়ে রায়হান উদ্দীন (২০) নামে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার পাইন্দং ইউনিয়নের এম এ ব্রিক্স ইটভাটায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রায়হান উদ্দীন ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার বাসিন্দা। তিনি ফটিকছড়ির রেজাউল করিমের মালিকানাধীন এম এ ব্রিক্স নামের একটি ইটভাটায় অটো ব্রিকস মেশিনের অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, মেশিনে মাটি দেওয়ার সময় অসাবধানতাবশত রায়হানের একটি পা অটো ব্রিকস মেশিনে আটকে যায়। একপর্যায়ে মেশিনটি তাকে ভেতরের দিকে টেনে নেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে ফটিকছড়ি ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে এবং মেশিন থেকে রায়হান উদ্দীনের মরদেহ উদ্ধার করে।
ফটিকছড়ি ফায়ার সার্ভিসের লিডার কাইয়ুম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নামাজ শেষে খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম সম্পন্ন করেন।
এদিকে ঘটনার খবর পেয়ে ফটিকছড়ি থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করে।
এ বিষয়ে ফটিকছড়ি ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন চৌধুরী জানান, অটো ব্রিকস মেশিনে মাটি দেওয়ার সময় অসাবধানতার কারণেই দুর্ঘটনাটি ঘটে। মেশিনে আটকে যাওয়ার পর শ্রমিক রায়হান আর বের হতে পারেননি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews