1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
ফটিকছড়ির পাইন্দংয়ে অবৈধভাবে টিলা কাটায় ৫০ হাজার টাকা জরিমানা সোনারগাঁ উপজেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে মানবাধিকার শান্তি পদক পেলেন আব্দুল্লাহ আল মামুন। চৌদ্দগ্রামে জামায়াত নেতার প্রভাব খাঁটিয়ে নিরীহ ব্যক্তির জায়গা জবর দখলের চেষ্টা! ফটিকছড়িতে চা বাগানের ম্যানেজারকে কুপিয়ে সাড়ে ৮ লাখ টাকা ছিনতাই, আটক ২ রাজনীতি মানুষের সার্বিক জীবন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রয়োজন! মাদক যুবসমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে! ক্ষমতা নয়, মানুষের ভালোবাসা ও বিশ্বাস অর্জন করাই আমার লক্ষ্য চৌদ্দগ্রামে মাইক্রোবাস থেকে ৮৯ কেজি গাঁজা ও ৬০ বোতল মদ উদ্ধার চৌদ্দগ্রামের ব্যাপক উন্নয়নমূলক কাজ অনুমোদনের জন্য ব্যস্ত সময় কাটাচ্ছেন কামরুল হুদা ড. গোলাম রাব্বানী নয়ন বাঙালিকে দেশে ফেরার নির্দেশ প্রধানমন্ত্রীর

চৌদ্দগ্রাম আসন থেকে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫

বিশেষ প্রতিনিধি: কুমিল্লা-১১ চৌদ্দগ্রাম আসনে মোঃ কামরুল হুদাকে বিএনপি’র প্রার্থী মনোনীত করায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে জিয়া সাইবার ফোর্স (জেডসিএস) -এর কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। একই দিন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) রাত অনুমান ৮টার সময় কুমিল্লার চৌদ্দগ্রামের মুন্সীরহাট ইউনিয়নের ৯ নাম্বার ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় রাজনৈতিক নেতাকর্মীদের পাশাপাশি বিপুল সংখ্যক কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন। দোয়া ও মিলাদ মাহফিলে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। একই সঙ্গে দেশের চলমান রাজনৈতিক সংকট নিরসন, গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার ফিরিয়ে দেওয়া এবং জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া করা হয়।

চৌদ্দগ্রাম উপজেলার বাহেরগড়া গ্রামের কৃতি সন্তান তরুন সমাজ সেবক ও জিয়া সাইবার ফোর্স (জেড সি এফ) -এর কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক সমাজ কল্যান তহিদুল ইসলাম সাজু এক বিবৃতিতে বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনের প্রতীক। তিনি আজীবন গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠায় সংগ্রাম করে গেছেন। মহান আল্লাহ যেন তাকে পূর্ণ সুস্থতা দান করেন। তিনি আশা প্রকাশ করে বলেন, দেশনেত্রী সুস্থ হয়ে আবার রাজনীতির মাঠে সক্রিয় ভূমিকা পালন করবেন এবং তার নেতৃত্বেই দেশে নিরপেক্ষ নির্বাচন, আইনের শাসন ও গণতান্ত্রিক পরিবেশ পুনঃপ্রতিষ্ঠিত হবে।

তহিদুল ইসলাম সাজু আরো বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গনতন্ত্র উন্নয়ন সমৃদ্ধির যে আধুনিক রাজনীতি শুরু করেছিলেন, বাংলাদেশের সাবেক সফল তিনবারের প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম  খালেদা জিয়া সেটিকে আঁকড়ে ধরে দেশকে এগিয়ে নিয়ে গেছেন বলেই দেশের মানুষ তাকে আপোষহীন উপাধি দিয়েছেন। “সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের গণতন্ত্রের মা। তিনি বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর আশু সুস্থতার জন্য আপনাদের সকলের কাছে দোয়া কামনা করছি।” তিনি আরও বলেন, “পাশাপাশি সন্ত্রাসীদের গুলিতে গুলিবিদ্ধ হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। সবশেষে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চৌদ্দগ্রাম আসন থেকে ধানের শীষ প্রতীককে বিপুল ভোটের ব্যবধানে বিজয় নিশ্চিত করার জন্য তিনি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানিয়েছেন। এসময় মুন্সীরহাট ইউনিয়ন ”বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ, বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং শহীদ শরীফ ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews