1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম

চৌদ্দগ্রামে বর্ণাঢ্য আয়োজনে সাংবাদিক সমিতির বিজয় দিবস উদযাপন

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ১০১ বার

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: মহান বিজয় দিবস-২০২৫ উপলক্ষে জাতীর শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের আত্মার শান্তি কামনা ও শ্রদ্ধা নিবেদনের লক্ষ্যে বাংলাদেশ সাংবাদিক সমিতি, চৌদ্দগ্রাম উপজেলা শাখার উদ্যোগে কুমিল্লার চৌদ্দগ্রামে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, বর্ণাঢ্য র‌্যালি ও বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দিবসের প্রথম প্রহরে চৌদ্দগ্রাম উপজেলা শহীদ মিনারে এ উপলক্ষে আয়োজিত পুষ্পস্তবক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক সমিতি, চৌদ্দগ্রাম উপজেলা শাখার সভাপতি মো. এমরান হোসেন বাপ্পি, সিনিয়র সহ-সভাপতি মো. আবুল বাশার রানা, সাধারণ সম্পাদক মো. মনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মুহা. ফখরুদ্দীন ইমন, প্রচার সম্পাদক কাজী সেলিম, দফতর সম্পাদক মো. আবদুর রব লাভলু, সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. সাইদুল হক, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. আব্দুর রব খন্দকার সবুজ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. মাছম, কার্যনির্বাহী সদস্য মো. ইয়াছিন ভূঁইয়া, সদস্য মো. আশিকুর রহমান মজুমদার, এম এ নোমান প্রমুখ। পরে বাংলাদেশ সাংবাদিক সমিতি, চৌদ্দগ্রাম উপজেলা শাখার পক্ষ থেকে উপজেলার চিওড়া ইউনিয়নের ঘোষতল গ্রামের অসহায় বীর মুক্তিযোদ্ধা মো.আব্দুল মান্নান ভূঁইয়াকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews