1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
শিরোনাম :
২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম

মহান বিজয় দিবসে ভূজপুর ইউনিয়ন বিএনপির র‍্যালি ও শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৫ বার

মু. আজিজ ফটিকছড়ি: ১৬ ডিসেম্বর মঙ্গলবার ফটিকছড়ি উপজেলা ভূজপুরে,মহান বিজয় দিবস উপলক্ষে শহীদদের স্মরণে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেছেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও ভূজপুর ইউনিয়ন বিএনপির ছাত্রবিষয়ক সহ-সম্পাদক মাসুদ আজহার-এর নেতৃত্বে ভূজপুর ইউনিয়ন বিএনপির বিভিন্ন ইউনিট।

কাজিরহাট বাজার মাছ বাজার থেকে বিজয় র‍্যালি শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। সেখানে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ১৯৭১ সালের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।

এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে মাসুদ আজহার ১৯৭১ সালের শহীদদের স্মরণ করে বলেন, দলের নেতাকর্মীদের মধ্যে সংযম বজায় রাখা জরুরি। পাশাপাশি তিনি দলের অভ্যন্তরীণ কোন্দল নিরসনে সংস্কারের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। সর্বশেষ তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নীতি ও সাংগঠনিক কাঠামো বিবেচনায় রেখে আধিপত্য বিস্তার নিয়ে সংঘাতে না জড়িয়ে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এতে আরও উপস্থিত ছিলেন ভূজপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ইলিয়াছ বাচা, ভূজপুর থানা তরুণদল সভাপতি মোহাম্মদ ওয়াসিম, সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেন, ৪নং ওয়ার্ড কৃষকদল সভাপতি আবছার ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আজম, ৪নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক আবু তালেব, সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ কাঞ্চনসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews