1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনাম :
ফটিকছড়ির পাইন্দংয়ে অবৈধভাবে টিলা কাটায় ৫০ হাজার টাকা জরিমানা সোনারগাঁ উপজেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে মানবাধিকার শান্তি পদক পেলেন আব্দুল্লাহ আল মামুন। চৌদ্দগ্রামে জামায়াত নেতার প্রভাব খাঁটিয়ে নিরীহ ব্যক্তির জায়গা জবর দখলের চেষ্টা! ফটিকছড়িতে চা বাগানের ম্যানেজারকে কুপিয়ে সাড়ে ৮ লাখ টাকা ছিনতাই, আটক ২ রাজনীতি মানুষের সার্বিক জীবন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রয়োজন! মাদক যুবসমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে! ক্ষমতা নয়, মানুষের ভালোবাসা ও বিশ্বাস অর্জন করাই আমার লক্ষ্য চৌদ্দগ্রামে মাইক্রোবাস থেকে ৮৯ কেজি গাঁজা ও ৬০ বোতল মদ উদ্ধার চৌদ্দগ্রামের ব্যাপক উন্নয়নমূলক কাজ অনুমোদনের জন্য ব্যস্ত সময় কাটাচ্ছেন কামরুল হুদা ড. গোলাম রাব্বানী নয়ন বাঙালিকে দেশে ফেরার নির্দেশ প্রধানমন্ত্রীর

যশোরে করোনায় আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু

  • আপডেট টাইম : শনিবার, ২১ জুন, ২০২৫

যশোর জেলা প্রতিনিধিঃ যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় ইউসুফ (৪৫) নামে আরও একজন করোনায় আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৯ জুন) ভোররাতে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তথ্য নিশ্চিত করেছেন আইসিইউ বিভাগের ইনচার্জ ডাক্তার রবিউল ইসলাম তুহিন।

ইউসুফ মনিরামপুর উপজেলার মাহমুদকাটি গ্রামের মৃত গোলাম মোস্তফার ছেলে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ইউসুফ কিডনিজনিত সমস্যা নিয়ে গত ১৩ জুন যশোর জেনারেল হাসপাতালের চতুর্থ তলায় মেডিসিন ওয়ার্ডে ভর্তি হন। রোগীর শারীরিক অবস্থার অবনতি হলে গত ১৪ জুন হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। কিন্তু রোগীর শরীরে অক্সিজেন লেভেল কমতে শুরু করে। তখন চিকিৎসকরা র‌্যাপিড এন্টিজেন পরীক্ষার পরামর্শ দেন। ডাক্তারের পরামর্শ অনুযায়ী রোগীর স্বজনরা বুধবার দুপুরে শহরের ইবনে সিনা প্রাইভেট হাসপাতালে করোনার নমুনা পরীক্ষা করান। রাতে প্রতিবেদন হাসপাতাল কর্তৃপক্ষকে পাঠায় ক্লিনিক কর্তৃপক্ষ। প্রতিবেদনে রোগীর করোনা পজিটিভ শনাক্ত হয়। চিকিৎসকরা রোগীর করোনার চিকিৎসা শুরু করার আগেই বৃহস্পতিবার ভোররাতে তিনি মারা যান।

এর আগে বুধবার ভোরে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন করোনাভাইরাসে আক্রান্ত আরও এক রোগীর মৃত্যু হয়। মৃত শেখ আমির হোসেন বাঘারপাড়ার জহুরপুরের মৃত শেখ মকছেদ আলীর ছেলে। তিনি যশোর জেনারেল হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার দুপুরে র‌্যাপিড এন্টিজেন পরীক্ষায় ওই রোগীর করোনা শনাক্ত হয়।

যশোর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন শাফায়াত বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, এ নিয়ে হাসপাতালে করোনা আক্রান্ত দুজনের মৃত্যু হয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews