1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম

সোনারগাঁয়ে জমি সংক্রান্ত ঘটনার জের ধরে আওয়ামী সন্ত্রাসী হামলায় আহত ৬ জন

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ জুন, ২০২৫
  • ৭১৫ বার

মোঃ বাছেদ হোসাইনঃ সোনারগাঁয়ে জমি সংক্রান্ত ঘটনার জের ধরে আওয়ামী সন্ত্রাসী হামলায় আহত ৬ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল সোমবার (৯ জুন) নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার বৈদ্যের বাজার ইউনিয়ন মামরগপুর গ্রামের এঘটনা ঘটে। এঘটনায় মামরকপুর গ্রামের অধিবাসী মোঃ আব্দুল কাদেরের ছেলে তুহিন ী হয়ে সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করে।

মামলা এবং অভিযোগ সূত্র জানা গেছে, সোমবার সন্ধ্যার ৭টার সময় আওয়ামী সন্ত্রাসী সানাউল্লার নেতৃত্ব একটি সন্ত্রাসী বাহিনী স্থানীয় আবদুল কাদিরের বাড়ীতে হামলা করে। হামলাকারী মামরকপুর গ্রামের তোফাজ্জেল হোসেনের ছেলে সানাউল্লাহ (৩৫), শাকিল (২৮), আবু বাছেদের ছেলে মোশারফ হোসেন(৪৫), আলী নুর(৪২), জয়নাল(৪৪) জানে আলম(৩০) খোরশেদ আলম(৩০) আল-আমিন(৩৫), মৃত আদম আলীর ছেলে তোফাজ্জল হোসেন(৬৫) গংরা জমি সংক্রান্ত ঘটনার জের ধরে সন্ত্রাসী তান্ডব চালিয়ে বলে স্থানীয়রা জানিয়েছেন। উল্লেখিত সন্ত্রাসীরা তাদের হাতে থাকা ধারালো রামদা, চাপাতি, চাইনিজ কুড়াল, লোহার রড এবং এসএস পাইপ সহ দেশী অস্ত্র শস্ত্রের সজ্জিত হয়ে বেআইনিভাবে জনতাবদ্ধ হয়ে সোনারগাঁও থানাধীন মামরকপুর গ্রামের আবদুল কাদিরের বসতবাড়িতে অনাধিকার প্রবেশ করে সন্ত্রাসী অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। একপর্যায়ে সন্ত্রাসী কাদির মিয়ার বসত ঘরের দরজা জানালা পিটিয়ে ভাঙচুর করে অনুমান ৪০-৫০ হাজার টাকা ক্ষতি সাধন করে। তখন বাড়ীতে থাকা কাদির মিয়ার ছেলে ফাহমিদ তুহিন সন্ত্রাসীদের সাথে মৌখিকভাবে প্রতি করে বাঁধার চেষ্টা করলে, সন্ত্রাসী মোশারফ হোসেনের হুকুমে সকল সন্ত্রাসীরা তাকে এলোপাথারীভাবে মারধর করে তার শরীরে বিভিন্ন স্থানে জখম করে। এসময় তুহিনের আপন ভাই জুয়েল, বোনজামাই নুরুল হক, তালই গাজী সেলিম, সৈকত মোল্লা, মা মোসাঃ খুকি বেগম, ভাবির শারমিন বেগম তুহিনকে সন্ত্রাসীদের কবল থেকে রক্ষা করার জন্য এগিয়ে আসিলে, বিীরা তাদেরকেও এলো পাথরে মারধর সন্ত্রাসী সানাউল্লাহ তাহার হাতে থাকা লোহার দিয়ে হত্যার উদ্দেশ্যে আমার ভাই জুয়েলের মাথায় বাড়ি মারিয়া গরু চোর যখন ঘরে পাঁচ নং সন্ত্রাসীরা তাদের হাতে থাকা এসএস পাইপ দিয়ে হত্যার উদ্দেশ্যে তুহিনের বোন জামাই নুরুল হকের মাথায় বাড়ি মারিয়া গুরুতর রক্তাক্ত জখম করে।সন্ত্রাসী শাকিল তার হাতে থাকা লোহার পাইপ দিয়ে হত্যার উদ্দেশে নুরুল হকের মাথায় বারি মারলে, সে তাহার ডান হাত দিয়ে ঠেকাইলে বারিটি তাহার ডান হাতের গুরুতর হাড়ভাঙ্গা জখন হয়। সন্ত্রাসী মোশারফ হোসেন তার হাতে এসএস পাইপ দিয়ে তুহিনের তালই গাজী সেলিমের মাথায় বাড়ি মারিয়া গুরুতর রক্তাক্ত জখম করে। সন্ত্রাসী আলী নুর তার হাতে থাকা লোহা রড দিয়ে এলোপাতাড়ীভাবে পিটিয়ে সৈকত মোল্লার শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করে। সন্ত্রাসী জয়নাল এবং খোরশেদ আলম তাদের হাতে থাকা লোহার রড দিয়ে পিটিয়ে তুহিনের মায়ের শরীরের বিভিন্ন স্থানে নীলা জখন করে। সন্ত্রাসী আল আমিন তুহিনের মায়ের শরীরের পরিহিত কাপড় টানা হেছড়া করে শ্লীলতাহানি করে। এসময় আওয়ামী দোসর সন্ত্রাসী সানাউল্লা তুহিনের ভাবি শারমিনের পরিহিত কাপড় টানা হেছড়া করে শ্লীলতাহানি করে। সন্ত্রাসী সানাউল্লা তুহিনের মায়ের গলায় পড়নে থাকা একভরি ওজনের একটি স্বর্ণের চেইন চিনিয়ে নিয়ে যায়। এসময় তুহিনের পরিবারের লোকজন আত্মচিৎকার করলে আশেপাশের লোকজন দৌঁড়ে এসে আহতদের দ্রুত সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা করায়। এঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে। আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহন করতে স্থানীয় লোকজন প্রতিবাদের কন্ঠে প্রশাসনের দৃষ্টি কামনা করেছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews