1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
শিরোনাম :
২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম

দুর্গাপুরে লাঠির আঘাতে যুবকের মৃত্যু, সিসিটিভি ফুটেজে হামলাকারী শনাক্ত

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
  • ১৪৯ বার

সোহানুর রহমান/ দুর্গাপুর প্রতিনিধি: রাজশাহীর দুর্গাপুর উপজেলার ঝালুকা ইউনিয়নের হাড়িয়াপাড়া স্কুল মাঠ সংলগ্ন একটি দোকানে মঙ্গলবার (৩ জুন) দিবাগত রাতে লাঠির আঘাতে গুরুতর আহত হন জুয়েল রানা (৩০)। পরবর্তীতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের (রামেক) আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় জুয়েল বাজারের আজাদের মুদি দোকানে চা খাওয়ার জন্য বসে ছিলেন। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, তিনি মোবাইলে কিছু একটা করছিলেন, ঠিক তখনই পেছন থেকে লায়েব উদ্দিন লাবু (পিতা: এলবাজ, গ্রাম: হারিয়াপাড়া, থানা: দুর্গাপুর, জেলা: রাজশাহী) অতর্কিত ভাবে তার মাথায় লাঠির মোটা বাটাম দিয়ে আঘাত করে। এতে জুয়েল রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন এবং হামলাকারী দ্রুত পালিয়ে যান।
আহতের পরিবার দাবি করেছে, এটি একটি পূর্বপরিকল্পিত হত্যাচেষ্টা। দীর্ঘদিনের পারিবারিক শত্রুতার জের ধরেই এ হামলা চালানো হয়েছে। তারা দ্রুত হামলাকারী লাবুর গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে ভুক্তভোগীর চাচাতো ভাই মোঃ দেলোয়ার হোসেন দুর্গাপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)দুরুল হুদা জানান, “ঘটনার পরপরই আমরা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি এবং অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করেছি। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।”

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews