1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম

জামায়াত ঢাকায় বড় সমাবেশ করতে যাচ্ছে ২১ জুনে

  • আপডেট টাইম : শনিবার, ৩১ মে, ২০২৫
  • ২১২ বার

আব্দুর রউফ : আগামী ২১ জুন রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বড় সমাবেশ করতে যাচ্ছে জামায়াতে ইসলামী। ঢাকা মহানগর পুলিশকে (ডিএমপি) এ কর্মসূচির বিষয়ে শনিবার চিঠি দিয়েছে তারা। এ বিষয়ে দলের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের এ তথ্য নিশ্চিত করেন।

দির্ঘ এক দশক পরে ২০২৩ সালের ১০ জুন এক দশক পর ঢাকায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে সমাবেশ করে জামায়াত। একই বছরের ২৮ অক্টোবর শেষ সময়ের মৌখিক অনুমতিতে মতিঝিলে সমাবেশ করে।

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচারে আওয়ামী লীগের ১৫ বছরের শাসনামলে কোনঠাসা অবস্থায় থাকায় জামায়াতকে গত বছরের ১ আগস্ট নিষিদ্ধ করে শেখ হাসিনার সরকার।
ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পলানোর পরে পুনরায় প্রকাশ্যে রাজনীতিতে ফিরেছে জামায়াত।

তবে ১০ মাসে, প্রায় সব জেলায় কর্মী সমাবেশ করলেও ঢাকায় বড় সমাবেশ করেনি জামায়াত। এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে ১৮ এপ্রিল পল্টন মোড়ে সমাবেশ করে। এছাড়া বিজয় দিবস, স্বাধীনতা দিবস এবং মে দিবসে একই স্থানে সমাবেশ করে। এটিএম আজহার মুক্তি পাওয়ার পর ২৮ মে শাহবাগে সংবর্ধনা দেয়।
৫ আগস্টের পর বিএনপি ঢাকায় দু-টি বড় সমাবেশ করেছে। হেফাজত ইসলামও করেছে। নবগঠিত জাতীয় নাগরিক পার্টি-এনসিপিও সমাবেশ করেছে। জামায়াত নেতারা জানান, তারাও একটি বড় সমাবেশ করে অবস্থান জানান দেবেন। আগামীকাল রোববার আপিল বিভাগে দলে নিবন্ধন ফিরে পাওয়ার বিষয়টিও নিষ্পত্তি হবে বলে আশা করছেন তারা।

এ বিষয়ে এহসানুল মাহবুব জানিয়েছেন, ২১ জুন সোহরাওয়ার্দীতে সমাবেশ করার সিদ্ধান্ত হয়েছে।
গণপূর্ত এবং পুলিশকে অবহিত করা হয়েছে।
কিছু দিনের মধ্যেই কর্মসূচির আনুষ্ঠানিক ঘোষণা করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews