1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনাম :
২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম

“রাজশাহীর দূর্গাপুরে অবৈধ পুকুর খননে আওয়ামী লীগ শুরু করে বিএনপি শেষ করার দায়িত্ব”

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ২১৩ বার

জাইবুর রহমান/রাজশাহী:– প্রায় দেড় শত বিঘা জমির বেশিরভাগ অংশেই পুকুর খনন করা হয়েছে। গত মঙ্গলবার রাজশাহীর দুর্গাপুর উপজেলার উজান খলসী এলাকায়। রাজশাহীর দুর্গাপুর উপজেলার একটি ফসলের মাঠে গত বছর বোরো ধান কাটার পরে অবৈধভাবে প্রায় দেড় শত বিঘার পুকুর খনন শুরু হয়েছিল আওয়ামী লীগ। প্রকল্পের সংশ্লিষ্ট ব্যক্তিরা ‘আওয়ামী লীগের লোক’ হিসেবে পরিচিত হওয়ায় গত ৫ আগস্ট সরকার পতনের পর তারা আর পুকুরের কাছে আসতে পারেননি। তারপরেও পুকুর কাটার কাজ থামেনি। তাদের অ-সমাপ্ত পুকুর কাটার দায়িত্ব নিয়েছেন অন্য এক বিএনপির নেতা, তিনি এলাকায় ‘বিএনপির লোক’ হিসেবে পরিচিত।

নিয়ম অনুযায়ী ভূমির শ্রেণি পরিবর্তন না করে কোনো ফসলি জমিতে পুকুর খনন করা বে-আইনি।
তারপরও দীর্ঘদিন ধরে দুর্গাপুর উপজেলাসহ আশপাশের এলাকায় অবাধে কৃষিজমিতে পুকুর খনন করা হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা বলছেন, জেলার বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভার সাবেক মেয়র আবুল কালাম আজাদ গত বছর সংসদ সদস্য হওয়ার পর দুর্গাপুরের উজান খলসী মৌজায় এই পুকুরের প্রকল্প হাতে নিয়েছিলেন। কিন্তু আনুষ্ঠানিক কাগজপত্র ছিল তাহেরপুর পৌর এলাকার বাসিন্দা কার্তিক সাহার নামে। গত ২৪ এপ্রিল এই প্রকল্প বুঝে নিয়েছেন একই এলাকার বিএনপি সমর্থক হিসেবে পরিচিত বেলাল হোসেন নামের এক ব্যক্তি। হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে আবুল কালাম আজাদ বর্তমানে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।

দুর্গাপুর পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইদুর রহমান বলেন, আবুল কালাম আজাদ যখন গত সংসদ নির্বাচনে রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য নির্বাচিত হলেন, তারপর তিনি এলাকায় নির্বিচার পুকুর খনন শুরু করেন। তখন তার নাম “ভেকু কালাম” নামে পরিচিতি পায়। দুর্গাপুরের উজান খলসী মৌজায় তিনি দেড় শত বিঘার পুকুর খননের প্রকল্প হাতে নেন। কাগজপত্রে এই প্রকল্পের মালিক দেখানো হয়েছিল কার্তিক সাহাকে। বর্তমানে দায়িত্বে থাকা বেলালের সম্পর্কে জানতে চাইলে এই বিএনপি নেতা বলেন:-
বেলাল আমাদের দলের ছেলে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews