1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম

সাজার বিরুদ্ধে ডা. জোবাইদা রহমানের আপিল শুনানি বৃহস্পতিবার

  • আপডেট টাইম : বুধবার, ২১ মে, ২০২৫
  • ১০৯ বার

মীর হোসেন মোল্লাঃ দুর্নীতির মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমানের ৩ বছরের কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে করা আপিলের শুনানি বৃহস্পতিবার।

বুধবার (২১ মে) সকালে বিচারপতি মো. খসরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ বিষয়ে শুনানির জন্য এ দিন ধার্য করেন। এর আগে, আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জোবাইদা রহমানকে জামিন দেন আদালত।

২০২৩ সালের আগস্টে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ৯ বছর ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমানের তিন বছরের কারাদণ্ড দিয়েছিলেন আদালত।

৫ আগস্টের পর আপিলের শর্তে জোবাইদা রহমানের সাজা ১ বছর স্থগিত করে সরকার। ১৭ বছর পর ৬ মে বেগম জিয়ার সঙ্গে দেশে ফেরেন ডা. জোবাইদা রহমান। জোবাইদা রহমানের আইনজীবীরা বলছেন, রাজনীতি থেকে জিয়া পরিবারকে দূরে রাখতেই তারেক রহমান ও তার স্ত্রীকে সাজা দেওয়া হয়। আপিল শুনানি হলে খালাস পাবেন তারেক-জোবাইদা দম্পতি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews