1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম

ইশরাককে মেয়র পদে বসানোর দাবিতে নগর ভবন অবরুদ্ধ

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ৬৫ বার

মনজুর এলাহী তপনঃ বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে বসানোর দাবিতে নগর ভবনের প্রধান ফটকসহ বিভিন্ন গেট অবরুদ্ধ করে রেখেছেন বিক্ষোভকারীরা।

বৃহস্পতিবার সকাল থেকে চলা এ কর্মসূচির কারণে নগর ভবনে প্রবেশ করতে পারছেন না কর্মকর্তা-কর্মচারীরা। সেবা নিতে এসে ভোগান্তিতে পড়ছেন সাধারণ নাগরিকরাও।

অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া আন্দোলনকারীরা বলেন, “ইশরাক হোসেনের শপথ গ্রহণ নিয়ে দীর্ঘদিন ধরে টালবাহানা চলছে। তাকে দায়িত্ব বুঝিয়ে না দেওয়ায় আমরা লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছি।”

নগর ভবনের প্রকৌশল শাখার কর্মকর্তা রাসেল মাহমুদ বলেন, “সকাল থেকেই বিক্ষোভকারীরা নগর ভবনের সামনে অবস্থান নিয়েছেন। আমাদের কাউকে ভবনের ভেতরে প্রবেশ করতে দিচ্ছেন না।”

এর আগে বুধবার (১৪ মে) সকাল সাড়ে ৮টার দিকে ‘ঢাকাবাসী’ ব্যানারে হাজারো মানুষ নগর ভবনের সামনে মানববন্ধন করেন। মানববন্ধন শেষে উপস্থিত জনতা বিক্ষোভ শুরু করেন এবং ইশরাক হোসেনকে মেয়র পদে বসানোর দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচির ঘোষণা দেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews