1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম

৩৬ বছর পর নিজ ক্যাম্পাসে আসছেন ড. ইউনূস, দেওয়া হবে ডি লিট ডিগ্রি

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ১৩৭ বার

মোঃ কাজী আরিফঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বহুল প্রতীক্ষিত পঞ্চম সমাবর্তনে ৩৬ বছর পর আসছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও চবি অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আগামী ১৪ মে অনুষ্ঠিতব্য দেশের সর্ববৃহৎ এই সমাবর্তনে যোগ দেওয়ার বিষয়ে তিনি সম্মতি জানিয়েছেন।

জানা গেছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ম সমাবর্তনে ড. মুহাম্মদ ইউনূসকে ‘ডক্টর অব লেটারস’ (ডি.লিট) উপাধি প্রদান করা হবে। এছাড়া, তিনি সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য প্রদান করবেন এবং বিশ্ববিদ্যালয়ের কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্পের উদ্বোধন করবেন।

উল্লেখ্য, ড. মুহাম্মদ ইউনূস ১৯৭২ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে যোগ দেন এবং পরে বিভাগের প্রধানের দায়িত্ব পালন করেন। ১৯৭৫ সালে তিনি অধ্যাপক পদে উন্নীত হন এবং ১৯৮৯ সাল পর্যন্ত এ পদে কর্মরত ছিলেন। এছাড়া তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

আগামী ১৪ মে অনুষ্ঠিতব্য সমাবর্তনকে ঘিরে বিশ্ববিদ্যালয়ে চলছে বিশেষ  প্রস্তুতি, যেখানে বিশ্বখ্যাত অর্থনীতিবিদ ও নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের উপস্থিতি এক বিশেষ উপলক্ষ হয়ে উঠবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews