1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
শিরোনাম :
২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম

চট্টগ্রামের বোয়ালখালীতে ১২ ফুট লম্বা অজগর উদ্ধার

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ৭৭ বার

বিশেষ প্রতিনিধিঃ চট্টগ্রামের বোয়ালখালীতে সড়ক পার হতে গিয়ে পথচারীদের সামনে পড়ে ১২ ফুট লম্বা অজগর। মানুষের টানাটানিতে দিশেহারা অজগরটি উদ্ধার করেন ওয়াইল্ডলাইফ অ্যান্ড স্ন্যাক রেসকিউ টিম বাংলাদেশের এক সদস্য।

বুধবার (২৩ এপ্রিল) রাত ১২টার দিকে বোয়ালখালী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের আলী আহমদ কমিশনার সড়কে বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশন এলাকা থেকে সাপটি উদ্ধার করা হয়। উদ্ধারকারী আমীর হোসাইন শাওন বলেন, অজগরটি খালের পানিতে ভেসে ফায়ার সার্ভিস এলাকায় এসেছে বলে ধারণা করছি।

সেটি খাল পাড়ে বিল হয়ে সড়ক পার হওয়ার সময় লোকজনের চোখে পড়ে। অনেকে অজগরটিকে মারধরও করেছে। খবর পেয়ে দ্রুত জনতার কবল থেকে উদ্ধার করি। বন বিভাগকে জানিয়েছি। অজগরটির ওজন প্রায় সাড়ে ১৭ কেজি। লম্বায় ১২ফুট।

এর আগে রাত ৮টার দিকে উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মন্টু সওদাগর বাড়ির উঠোনে সাড়ে ৪ ফুট দৈর্ঘ্যের একটি শঙ্খিনী সাপ দেখতে পান লোকজন। পরে বন বিভাগের কর্মকর্তারা এসে সাপটি উদ্ধার করে নিয়ে যান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews