1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
শিরোনাম :
২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম

“মানব সভ্যতার এক অসভ্য মানব নেতানিয়াহু”

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ৯৩ বার

মীর হোসেন মোল্লাঃ ফিলিস্তিনের গাজা ও রাফাহ শহরে দখলদার ইসরায়েলের বর্বরোচিত হামলায় হাসপাতাল গুড়িয়ে দেয়া ও চিকিৎসাধীন শত-শত মানুষকে হত্যা এবং ফিলিস্তিনে কর্মরত ১৫ জন স্বনামধন্য চিকিৎসককে হত্যার প্রতিবাদে ইসলামিয়া হাসপাতাল বাংলাদেশ কর্মবিরতি পালন করেছে। রায়েরবাগ প্রধান সড়কে অনুষ্ঠিত এক মানববন্ধনে হাজার-হাজার শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ অংশগ্রহণ করে।বুধবার (০৯ এপ্রিল) হাসপাতালের কর্মরত চিকিৎসক, নার্স সহ কর্মকর্তা-কর্মচারীরা এই কর্মবিরতি পালন করে।

মানব সভ্যতার এক অসভ্য মানব নেতানিয়াহু। অনতিবিলম্বে নেতানিয়াহু কে গ্রেফতারের দাবি তোলা হয় মানব বন্ধন থেকে। বাংলাদেশের জনগণসহ মুসলিম উম্মাহ’র প্রতি আহ্বান জানিয়ে ইসরায়েলের সকল পণ্য বয়কটের ডাক দেওয়া হয়। ইসরায়েল মুসলমানদের কাছে পণ্য বিক্রি করে সেই টাকা দিয়ে মুসলমানদেরই হত্যা করছে। ইসরায়েলের অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দিতে তাদের উৎপাদিত সকল পণ্য বয়কট করার আহ্বান জানান হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক আবুল হাসনাত মোঃ মোরতাজা ।

এসময় তিনি আরও বলেন, পৃথিবীর ইতিহাসে নিকৃষ্টতম ঘটনা ইসরায়েল কর্তৃক ফিলিস্তিন পরিচালিত গণহত্যা। কোনভাবেই এটিকে যুদ্ধ বলা যায় না। কোন যুদ্ধে হাসপাতালে হামলা করার নজির নাই। অথচ নেতানিয়াহু, ফিলিস্তিনের হাসপাতাল গুড়িয়ে দিয়েছে। যেখানে শত-শত মানুষ চিকিৎসাধীন ছিল। ফিলিস্তিনে ১৫ জন স্বনামধন্য চিকিৎসককে হত্যা করা হয়েছে। সেই জন্য নেতানিয়াহুকে অনতিবিলম্বে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করার দাবি করেন তিনি। মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও আলেম-উলামাবৃন্দ বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews