1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম

হঠাৎ অসুস্থ হয়ে কুমিল্লায় সিসিইউতে ভর্তি বরকত উল্লাহ বুলু

  • আপডেট টাইম : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ১১৪ বার

কুমিল্লা প্রতিনিধিঃ বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু অসুস্থ হয়ে কুমিল্লা নগরীর একটি প্রাইভেট হাসপাতালের সিসিইউতে (অ্যাডভান্সড করোনারি কেয়ার ইউনিট) ভর্তি হয়েছেন। রবিবার (৬ এপ্রিল) রাত ৯টার দিকে তাকে নগরীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। তার চিকিৎসার বিষয়ে খোঁজ নেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমিন-উর-রশিদ ইয়াছিনসহ স্থানীয় নেতারা।

রাত সোয়া ১১টায় কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু কালের কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেছেন।

দলীয় সূত্র জানায়, রবিবার রাত ৮টায় নোয়াখালী থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা করেন বরকত উল্লাহ বুলু। কুমিল্লার লাকসাম উপজেলা পার হওয়ার পর হঠাৎ শ্বাসকষ্ট দেখা দিলে তিনি অসুস্থ হয়ে পড়েন। খবর পেয়ে রাত ৯টার দিকে বিএনপি নেতাকর্মীরা তাকে দ্রুত রিসিভ করে কুমিল্লা নগরীর একটি হাসপাতালে ভর্তি করান।

এ বিষয়ে কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু বলেন, খবর পেয়ে দ্রুত কুমিল্লা মুন হাসপাতালে ভর্তি করে পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে।

বর্তমানে তার শারীরিক অবস্থা উন্নতির দিকে। এখন তিনি সিসিইউতে আছেন। ঢাকায় চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews