1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
রবিবার, ১৪ জুন ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম

বাতিল হলো ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তর্জাতিক শান্তি পদক’

  • আপডেট টাইম : বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ৯৪ বার

নিজস্ব প্রতিবেদকঃ বিগত আওয়ামী লীগ সরকার চালুর ১০ মাসের মাথায় বাতিল করা হলো ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তর্জাতিক শান্তি পদক’। মঙ্গলবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। আওয়ামী লীগ সরকার ২০২৩ সালের ২০ মে আন্তর্জাতিক পরিমণ্ডলে শান্তি প্রতিষ্ঠায় অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মানিত করতে এই পদক প্রবর্তনের নীতিমালা চূড়ান্ত অনুমোদন দিয়েছিল। তবে এখন পর্যন্ত এটি কাউকে প্রদান করা হয়নি।
নীতিমালা অনুসারে, বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠা, দারিদ্র্য ও ক্ষুধা মোকাবিলা, যুদ্ধবিরতি ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে অবদান রাখা ব্যক্তিদের এই পুরস্কারের জন্য মনোনয়ন দেওয়ার কথা ছিল। প্রতি দুই বছর অন্তর একজন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ১ লাখ ডলার, ৫০ গ্রাম ওজনের ১৮ ক্যারেট স্বর্ণপদক এবং সনদ দেওয়ার পরিকল্পনা ছিল।

উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে শেখ হাসিনা দেশ ছাড়তে বাধ্য হন এবং ভারতে আশ্রয় নেন। তার সরকার ও দলের শীর্ষ নেতাদের অনেকেই এখন আত্মগোপনে রয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews