1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম

অনেকটা সুস্থ খালেদা জিয়া, স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট ভালো

  • আপডেট টাইম : শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২০৭ বার

নিজস্ব প্রতিবেদকঃ লন্ডনে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক বেশ কয়েকটি পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। এসবের রিপোর্ট ভালো এসেছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. মো. আল মামুন। শুক্রবার লন্ডনে খালেদা জিয়ার সফরসঙ্গী হওয়া এই চিকিৎসক গণমাধ্যমের সঙ্গে কথা বলেন।

এদিকে খালেদা জিয়া ছেলে তারেক রহমানের বাসায় অবস্থান করছেন। সেখানেই চলছে তাঁর চিকিৎসা। আপাতত তিনি তারেক রহমানের বাসাতেই থাকবেন। চিকিৎসার চূড়ান্ত ফলোআপ শেষ না করে তিনি দেশে ফিরবেন না। খালেদা জিয়ার মেডিকেল বোর্ড সূত্রে জানা গেছে, সাবেক এই প্রধানমন্ত্রী এখন অনেকটাই সুস্থ। ছেলে, দুই পুত্রবধূ ও তিন নাতনির সঙ্গে খালেদা জিয়া আনন্দে সময় পার করছেন। বেশ খোশমেজাজে আছেন তিনি। মানসিক অবস্থাও ভালো। খালেদা জিয়ার চিকিৎসক জানান, তার কিডনিতে যে সমস্যা ছিল সেটা অনেকটা উন্নতি হয়েছে। অন্য জটিলতাও কমছে। তবে স্বাস্থ্যঝুঁকির কারণে লিভার প্রতিস্থাপন সম্ভব হয়নি।

গত ৭ জানুয়ারি খালেদা জিয়া কাতার আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে যুক্তরাজ্যে পৌঁছানোর পর লন্ডন ক্লিনিকে ভর্তি হন। হাসপাতালটির লিভার বিশেষজ্ঞ জন প্যাট্রিক কেনেডির নেতৃত্বাধীন মেডিকেল বোর্ডের অধীনে তার চিকিৎসা চলছে। প্রায় ১৭ দিন হাসপাতালে কাটানোর পর গত ২৪ জানুয়ারি রাতে খালেদা জিয়া ছেলে তারেক রহমানের বাসায় ওঠেন।

৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন থেকে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন। তাকে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসা দেওয়ার বারবার চেষ্টা করলেও আওয়ামী লীগ সরকার সেই সুযোগ দেয়নি। তবে গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হলে খালেদা জিয়ার বিদেশে গিয়ে চিকিৎসার পথ খুলে যায়। এছাড়া বিভিন্ন মামলা থেকেও তিনি পর্যায়ক্রমে খালাস পাচ্ছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews