1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম

চৌদ্দগ্রামে মানবাধিকার জোটের নতুন কমিটি গঠন

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫
  • ২৩২ বার

স্টাফ রিপোর্টারঃ গত ৬ জানুয়ারি ২০২৫ ইং (সোমবার) বিকেলে হিউম্যান রাইটস (মানবাধিকার জোট) এর আয়োজনে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ২১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়ন ফুলগ্রামের অধিবাসী মোঃ হানিফ মিয়ার সুযোগ্য সন্তান মোহাম্মদ বেলাল হোসেন ভূঁইয়াকে মানবাধিকার জোটের চৌদ্দগ্রাম উপজেলা কমিটির সভাপতি এবং শুভপুর ইউনিয়ন চাঁনপুর গ্রামের অধিবাসী আব্দুল মজিদের ছেলে মোঃ মহিন উদ্দিনকে সহ-সভাপতি ও আনন্দপুর গ্রামের আলী নোয়াবের সুযোগ্য সন্তান আব্দুর রাজ্জাককে সাংগঠনিক সম্পাদক পদে এবং নালঘর গ্রামের কৃতিসন্তান সাংবাদিক শফিউল আলমকে প্রচার সম্পাদক পদে দায়িত্ব প্রদান করা হয়েছে।
মানুষের জীবন, অধিকার, সমতা এবং মর্যাদাপূর্ণ জীবন যাপনের জন্য অত্যাবশ্যকীয় সুযোগ সুবিধাগুলিই মানবাধিকার। মানবাধিকার মানুষের জন্মগত অধিকার। এই অঙ্গিকার ব্যক্ত করে মানবাধিকার জোটের মহাসচিব মোঃ মিলন মল্লিক দায়িত্ব প্রদানকারী সকল নবীণদের প্রতি উদ্দেশ্য করে বলেন, মানবাধিকার জোট কোন দলের জন্য কাজ করতে আসি নাই, আমরা মনুষ্যত্বের জন্য কাজ করতে এসেছি। সমাজসেবা কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময়কালে উপদেষ্টা এসব কথা বলেন। তিনি বলেন, ভালো কাজ করতে হলে নৈতিক জায়গায় আরো মনোযোগি হতে হবে। আত্মবিশ্লেষণ করতে হবে। নিয়মানুবর্তিতার বাইরে কেউ যাবেন না। নিয়মানুবর্তিতা লংঘন করলে আপনাদের কথা শুনবো না। রাষ্ট্র, সংবিধান, মন্ত্রণালয়ের বিধি-বিধানের কথা স্মরণ করিয়ে দিয়ে মহাসচিব বলেন, এখান থেকে শুরু করতে চাই, দুর্নীতিমুক্ত জায়গা তৈরী করতে চাই। উচ্ছঙ্খলতার শৃঙ্খল ভেঙ্গে শৃঙ্খল হতে হবে। সার্বিক উন্নয়নের জন্য পারস্পরিক বোঝাপড়া অবশ্যই জরুরী। পারস্পরিক বোঝাপড়া ছাড়া প্রকৃত উন্নয়ন সম্ভব না। নিজের প্রতি বিশ্বাস রাখুন। এই বিশ্বাস গড়ে তুলতে পারলে অনিশ্চয়তাকে অনেকাংশেই জয় করা সম্ভব। অন্যের ভালো কাজে অভিনন্দন জানান। তাদের প্রশংসা করুন। এতে করে আশেপাশের মানুষের মাঝে আপনার সম্পর্কে ইতিবাচক মনোভাব তৈরি হবে। আমরা সবার কথার প্রতিফলন দেখতে চাই। আপনি কি করছেন? কি ভাবছেন আপনার কর্মক্ষেত্রকে নিয়ে? সর্বোপরি ভালো কিছু করার চর্চা দেখতে চাই। দেশের কথা ভাবতে হবে। মেধার ভিত্তিতে সমাজকল্যাণ পরিচালিত হবে। মেধাকে আমরা পুঁজি করবো। সকলে মিলে সমাজ সংস্কার করতে হবে, নতুন সমাজ গড়তে হবে। এ কাজে আমাদের বুদ্ধিদীপ্ত তরুণদের কাজে লাগাতে হবে। মেধা, বিজ্ঞান ও যুক্তি, এতেই জাতির মুক্তি- এই প্রত্যয় নিয়ে তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে সমাজ ও দেশ গঠনে সকলকে একযোগে কাজ করতে হবে। আপনাদের সফলতা কামনা করছি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews