1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
শিরোনাম :
২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম

মোহাম্মদপুর–আদাবরে পুলিশের ৪ ঘণ্টার ‘অভিযান’, আটক ১০০

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫১ বার

চাঁদাবাজ, ছিনতাইকারী ও কিশোর গ্যাং বিরোধী বিশেষ সাঁড়াশি অভিযানে গতকাল বুধবার রাতে রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকা থেকে অন্তত ১০০ জনকে আটক করেছে পুলিশ। পুলিশের তেজগাঁও বিভাগ জানায়, এ বিভাগের উপকমিশনার মো. ইবনে মিজানের নেতৃত্বে পুলিশ গতকাল রাত ১০টার দিকে মোহাম্মদপুর ও আদাবর থানা এলাকায় অভিযান চালায়। রাত দুইটা পর্যন্ত অভিযান চলে। চার ঘণ্টা ধরে চলা এ অভিযানে ১০০ জনকে আটক করে পুলিশ। পরে তাঁদের মোহাম্মদপুর ও আদাবর থানায় সোপর্দ করা হয়।

উপকমিশনার ছাড়াও মোহাম্মদপুর অঞ্চলের পুলিশের অতিরিক্ত উপকমিশনার, সহকারী কমিশনার, মোহাম্মদপুর ও আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অভিযানে অংশ নেন। অভিযানে অংশ নেওয়া পুলিশ কর্মকর্তারা বলেন, পবিত্র রমজান মাসে যাতে মানুষ নিরাপদে সিয়াম পালন এবং শান্তিপূর্ণভাবে পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপন করতে পারে তা নিশ্চিত করতে মোহাম্মদপুর ও আদাবর এলাকায় পুলিশ বিশেষ সাঁড়াশি অভিযান পরিচালনা করে।

অভিযান শেষে পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান বলেন, চাঁদাবাজ, ছিনতাইকারী ও কিশোর গ্যাং যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে জন্য মোহাম্মদপুর ও আদাবর থানা এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews