চৌদ্দগ্রাম প্রতিনিধি: দৈনিক নয়া দিগন্তের সিনিয়র সাংবাদিক সায়ীদ আবদুল মালিকের মা উলফাতুন নিসা ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুক্রবার সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ গ্রামে নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেছেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তার মৃত্যুতে জাতীয় প্রেস ক্লাব, ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ), কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকাসহ (সিজেএফডি) বিভিন্ন সংগঠন শোক প্রকাশসহ মরহুমার রুহের মাগফিরাত কামনা করেছেন।
স্বজনরা জানান, মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। তিনি ৬ ছেলে, ৩ মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। শনিবার বেলা ১১টায় নিজ বাড়িতে নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। তাঁর স্বামীর মৃত আবদুল মালেক ওরফে আবুল হাসেম মেম্বার মুন্সীরহাট ইউনিয়নের বারবার নির্বাচিত মেম্বার ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন।
নয়া দিগন্তের সিনিয়র সাংবাদিক সায়ীদ আবদুল মালিক তার মায়ের রুহের মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন।
Leave a Reply