গোয়াইনঘাট (সিলেট): মহান বিজয় দিবস উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে গোয়াইনঘাট উপজেলা পেশাজীবী পরিষদের উদ্যোগে গোয়াইনঘাট উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়েছে। এ সময় মহান মুক্তিযুদ্ধে শহীদ বীর সেনানিদের প্রতি গভীর শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করা হয়।
পুষ্পার্ঘ্য অর্পণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা পেশাজীবী পরিষদের সদস্য সচিব মো. বিলাল উদ্দিন, যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল্লাহ, সদস্য সুলেমান আহমদ,তরিকুল ইসলাম, কবির আহমদ, জাহাঙ্গীর, খায়রুল ইসলামসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশপ্রেম, গণতন্ত্র ও জাতীয় ঐক্যকে সমুন্নত রাখার আহ্বান জানান। তারা বলেন, বীর শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতা রক্ষায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও এক মিনিট নীরবতা পালন করা হয়।
Leave a Reply