1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
‎তারা ডিজিটাল কারচুপি করার চেষ্টা করছে -বিএনপি প্রার্থী কামরুল হুদা ধানের শীষ জয়লাভ করলে এদেশ তথা চৌদ্দগ্রামের ঋণগ্রস্ত সকল কৃষকদের ক্ষুদ্র ঋণ সুদ সহ মওকফ করে দেয়া হবে.. কামরুল হুদা চৌদ্দগ্রামে প্রবাসীর বাড়িতে ভাংচুর, চরম নিরাপত্তাহীনতায় পরিবার চৌদ্দগ্রামের বাতিসায় বিএনপির নির্বাচনী কার্যালয় উদ্বোধন চৌদ্দগ্রামের বাতিসায় বিএনপির নির্বাচনী কার্যালয় উদ্বোধন ঢাকা–১৬ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীর নির্বাচনীয় জনসভা অনুষ্ঠিত কুষ্টিয়া ৩ আসনে আচরণবিধি লঙ্গঘনের অভিযোগে বিএনপির প্রার্থীর নির্বাচনী সমাবেশ বন্ধ করে দিলো প্রশাসন চৌদ্দগ্রামে ডা. শফিকুর রহমানের আগমনে লক্ষাধিক জনতা সমাগমের প্রত্যাশা উপজেলা জামায়াতের ফটিকছড়িতে ওয়ারিশ সনদ জালিয়াতির মামলায় জামিন নামঞ্জুর, কারাগারে শওকত মুন্সি চৌদ্দগ্রামে করপাটি ও বৈলপুর মুক্তিযোদ্ধা বাজারে দাঁড়িপাল্লার পক্ষে জামায়াতের গণসংযোগ

নাসরুম মিন্নাল্লাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে দেশবাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন হেলাল উদ্দিন মোল্লা এবং তৌহিদুল ইসলাম

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
  • ২৯৬ বার

কাজী আরিফ হোসেনঃ কুমিল্লার চৌদ্দগ্ৰামের মুন্সীরহাটে অবস্থিত “নাসরুম মিন্নাল্লাহ ফাউন্ডেশন”-এর প্রতিষ্ঠাতা মোঃ তৌহিদুল ইসলাম এবং পরিচালক (আন্তর্জাতিক তহবিল) বিতরণ ও ব্যবস্থাপক হেলাল উদ্দিন মোল্লা বিশ্ববাসী তথা দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন। নাসরুম মিন্নাল্লাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে হেলাল উদ্দিন মোল্লা বলেন, “কুরবানীর ঐতিহাসিক শিক্ষা ও তাৎপর্য নিয়ে পবিত্র ঈদুল আযহা সমাগত। ঈদুল আযহা আমাদেরকে ত্যাগ ও কুরবানীর আদর্শে উজ্জীবিত করে। মহান আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর উদ্দেশ্যে সবকিছু বিলীন করে দেয়ার চেতনা জাগ্রত করে ঈদুল আযহা। সামাজিক বৈষম্য দূরীকরণ, শোষণমুক্ত ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় কুরবানী আমাদেরকে অনুপ্রেরণা দেয়। ত্যাগ ও কুরবানীর মানসিকতা নিয়ে ব্যক্তিগত, সমাজিক ও রাষ্ট্রীয় পর্যায়ে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার মাধ্যমে ইসলামকে পরিপূর্ণভাবে অনুসরণ করতে হবে। আর এর মাধ্যমেই কেবল মহান আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জন করা সম্ভব।

হেলাল উদ্দিন মোল্লা আরো বলেন, দেশে বিরাজমান পরিস্থিতির কারণে মানুষের ব্যবসা-বাণিজ্য বন্ধ, চাকুরী-কর্ম হারিয়ে অসহায় হয়ে পড়েছে মানুষ। আয়-উপার্জন বন্ধ হয়ে মানুষ অত্যন্ত মানবেতর জীবন-যাপন করছে। দেশের বিদ্যমান এই পরিস্থিতিতে অত্যন্ত ভারাক্রান্ত ও বেদনাহত হৃদয় নিয়ে আমরা নাসরুম মিন্নাল্লাহ ফাউন্ডেশনের পক্ষ আমার প্রিয় দেশবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানাচ্ছি।

নাসরুম মিন্নাল্লাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রতিষ্ঠাতা মোঃ তৌহিদুল ইসলাম বলেন, আসুন আমরা সকলেই এবারের ঈদুল আযহায় সর্বোচ্চ ত্যাগ স্বীকারের মাধ্যমে, সকল অসহায় মানুষদের মুখে হাঁসি ফুটানোর চেষ্টা করি। পারস্পরিক সহযোগিতা নিয়ে তাদের দিকে দরদমাখা সাহায্যের হাত বাড়িয়ে দেই। তাদের অবুঝ সন্তান এবং পরিবারের সদস্যদের মুখে হাঁসি ফুটলে তা হবে আল্লাহ তায়া’লার বারাকাহ হাসিলের বড় মাধ্যম এবং জান্নাতের বাহন।
মোঃ তৌহিদুল ইসলাম আরো বলেন, প্রিয় দেশবাসীর ভালবাসায় সিক্ত সংগঠন “নাসরুম মিন্নাল্লাহ ফাউন্ডেশন” এবং আমাদের নিজেদের পক্ষ থেকে আমরা দেশবাসী সকলের সুখ-সমৃদ্ধি, সার্বিক নিরাপত্তা ও শান্তি কামনা করছি। সেই সাথে আবারো সবাইকে আন্তরিকভাবে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জ্ঞাপন করছি।”

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews