মীর হোসেন মোল্লাঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী মোঃ কামরুল হুদা বলেছেন, চৌদ্দগ্রামের মানুষ কথা বলার অধিকার ফিরে পেতে চায়। তারা তাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে চায়। চৌদ্দগ্রাম মানুষ চায় তারা তাদের যোগ্যতা অনুযায়ী ন্যায্য অধিকার পাবে। আমাদের সময় এসেছে সকলে মিলে সুন্দর একটি চৌদ্দগ্রাম উপজেলা গড়ার। এই চৌদ্দগ্রামে যেমন পাহাড়ের মানুষ আছে, এই দেশে একইভাবে সমতলেরও মানুষ আছে। এই চৌদ্দগ্রামে মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দুসহ বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে। আমরা সকলে মিলে এমন একটি উন্নয়নের চৌদ্দগ্রাম উপজেলা গড়ে তুলবো, যেই স্বপ্ন একজন মা দেখেন। অর্থাৎ একটি নিরাপদ এবং শান্তিপ্রিয় একটি চৌদ্দগ্রাম উপজেলা হিসেবে আমরা গড়ে তুলতে চাই। যে চৌদ্দগ্রামে একজন নারী, একজন পুরুষ, একজন শিশু যেই হোক না কেন নিরাপদে ঘর থেকে বের হলে নিরাপদে ইনশাআল্লাহ ঘরে আবার ফিরে আসতে পারে।
জানা গেছে, ২ ফেব্রুয়ারি সোমবার বিকেলে জগন্নাথদিঘী ইউনিয়নের পায়ের খোলা উচ্চ বিদ্যালয়ে এবং রাত ৭ টার সময় কুমিল্লার চৌদ্দগ্রামের শ্রীপুর ইউনিয়ন চৌমুনী বাজার হাইস্কুল মাঠে আয়োজিত নির্বাচনী সভায় বক্তব্য রেখেছেন। শ্রীপুর ইউনিয়ন চৌমুনী বাজার হাইস্কুল মাঠে আয়োজিত নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে কামরুল হুদা আরো বলেন, এই চৌদ্দগ্রামের নারী পুরুষ সহ হাজার কৃষক-শ্রমিক রয়েছেন। এই মানুষগুলোর একটি প্রত্যাশা আছে এই রাষ্ট্রের কাছে। এই মানুষগুলোর একটি আকাঙ্ক্ষা আছে এই দেশের কাছে। আজ আমরা সকলে যদি ঐক্যবদ্ধ হই, আজ আমরা যদি সকলে প্রতিজ্ঞাবদ্ধ হই, তাহলে আমরা চৌদ্দগ্রামের মানুষের সেই প্রত্যাশাগুলো পূরণ করতে পারবো ইনশাআল্লাহ।
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক মোঃ কামরুল হুদা বলেছেন, একটি রাজনৈতিক দলের নেতা দুই দিন আগে পরিষ্কারভাবে বলেছেন, যেসব নারী, যেসব মা–বোন কর্মসংস্থানের জন্য যান, তাদেরকে অশ্লীলভাষায় এমন একটি শব্দ ব্যবহার করেছেন, যা এ দেশের জন্য কলঙ্কস্বরূপ।’ বাংলাদেশের লাখ লাখ নারী পোশাকশিল্পে কাজ করে দেশের অর্থনীতি সচল রেখেছেন। নিম্নমধ্যবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের নারীরা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সংসার চালাতে স্বামীর পাশাপাশি কাজ করছেন। অথচ তাঁদেরই আজ অপমান করা হচ্ছে। কামরুল হুদা আরও বলেন, ‘ব্যাপক সমালোচনার মুখে পড়ে ওই রাজনৈতিক দল আইডি হ্যাকড হওয়ার অজুহাত দিয়েছে। কিন্তু বিশেষজ্ঞরা পরিষ্কারভাবে জানিয়েছেন, এভাবে আইডি হ্যাকড হওয়ার কোনো সুযোগ নেই। নির্বাচনের আগে জনগণের সামনে মিথ্যাচার করে তারা নিজেদের আসল চরিত্র প্রকাশ করছে। যারা নারীদের অসম্মান করে, যারা মিথ্যার আশ্রয় নেয় এবং যারা জনগণের ভোটাধিকার হরণ করেছে, তারা কখনো দেশপ্রেমিক বা জনদরদি হতে পারে না।’তারা ইসলামের নাম বিক্রি করে সাধারন মানুষকে ধোকা দেয়ার পরিকল্পনায় করছে।

আগামী ১২ ফেব্রুয়ারি আপনাদের দেয়া মূল্যবান ভোটে ধানের শীষ প্রতীক জয়লাভের মধ্যদিয়ে বিএনপি সরকার গঠন করলে- চৌদ্দগ্রামের প্রতিটি পরিবারে ‘ফ্যামিলি কার্ড’ দেওয়ার ঘোষণা দেয়ার কথা উল্লেখ করে কামরুল হুদা বলেন, বিএনপি সরকার গঠন করলে এই কার্ডের মাধ্যমে নারীদের ধীরে ধীরে স্বাবলম্বী করে তোলা হবে, যাতে তাঁরা কারও মুখাপেক্ষী হয়ে না থাকেন।’
ধানের শীষ জয়লাভ করলে এদেশ তথা চৌদ্দগ্রামের ঋণগ্রস্ত সকল কৃষকদের ক্ষুদ্র ঋণ সুদ সহ মওকফ করে দেয়া হবে বলে ঘোষনা দিয়ে কামরুল হুদা আরো বলেন, চৌদ্দগ্রামের মানুষ আজকে অবহেলিত। বিএনপি সরকার গঠন করলে এই অঞ্চলকে আবার উন্নয়নের শিল্পনগরীতে রূপান্তর করা হবে, নারী-পুরুষ উভয়ের কর্মসংস্থান নিশ্চিত করা হবে। দেশের নারীসমাজকে স্বাবলম্বী করা, বেকারদের কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষার সঠিক পরিবেশ ও উন্নত চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করতে পারলেই কেবল জনগণের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
জানা গেছে, চৌদ্দগ্রাম উপজেলার ৪নং শ্রীপুর ইউনিয়ন চৌমুহনী বাজার মুজিবুল হক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নির্বাচনী সমাবেশে চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- শ্রীপুর ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক ওমর ফারুক মাহফুজ, সহ-সভাপতি গাজী আহসান হাবিব মোস্তফা, আবাদ মিয়া, সাংবাদিক আহসান হাবিব, চৌদ্দগ্রাম যুবদল নেতা শহিদুল ইসলাম শহীদ. সাবেক ছাত্রনেতা গোলাম মোস্তফা, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি নুরুল আলম মজুমদার, শ্রীপুর ইউনিয়ন যুব বিষয়ক সম্পাদক গাজী হেলাল, শ্রীপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি একে শাহাদাত, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন মিঠু, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক ইসমাইল হোসেন, বিশিষ্ট আইনজীবী আলমগীর হোসেন, মকবুল হোসেন মুকুল, কামরুল হাসান, খাইমুল মিঠু, মাইদুল ইসলাম, দিদার হোসেন, সাইফুল ইসলাম, সুমন, তোফায়েল হোসেন, ইউনূস, আবু নোমান, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আবু তাহের মজুমদার, মহিলা দলের সভাপতি মরিয়ম সুলতানা শিখা, বিশিষ্ট মুক্তিযোদ্ধা জয়নাল আবদীন, চৌদ্দগ্রাম বিএনপি উপদেষ্টা একেএম ফজলুল হক, চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সহ-সভাপতি তৌহিদুল ইসলাম, শ্রীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ুন কবির প্রমুখ।
Leave a Reply