1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম

চলুন মানুষ তথা নিজেদের সম্পর্কে জেনে নিই কিছু বিষ্ময়কর তথ্য

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ১৩৯ বার

বাংলার রূপ ডেস্ক: মহান সৃষ্টিকর্তা আমাদের সৃষ্টি করতে,আমাদের বৈশিষ্ট্য, অনুভূতি,আচরণ তথা যাপিত জীবনে পৃথিবীতে বেঁচে থাকতে কি পরিমাণ সূক্ষ্মতার নিদর্শন রেখেছেন,আমরা মানুষেরা তা যদি পুরোটা উপলব্ধি করতে পারতাম তাহলে আমরা সংসার-মায়া-মোহতে কিছুতেই জড়াতাম না।সবজান্তা উনি তাই আমাদের ভাবনাকে নিজেদের সৃষ্টি কেন্দ্রীক করেননি।আমাদের নিজেদের মাঝে এমন অনেক কিছু আছে,যা আমাদের অজানা।তেমন কিছু অজানা তথ্য জানাতেই আজকের এই আয়োজন।ইন্টারনেট থেকে তুলে এনে আপনাদের জন্য এই প্রতিবেদনটি তৈরী করেছেন রাসেল আদিত্য।

✍️মানুষের চোখ ১ কোটি পর্যন্ত নানা রংয়ের মধ্যে পার্থক্য করতে পারে। কিন্তু আমাদের মস্তিষ্ক এর সবগুলো মনে রাখতে পারে না।

✍️আমাদের ধারনা চার ধরণের রক্ত রয়েছে আমাদের দেহে। আসলে রক্তের ধরন ২৯ টি। তাদের মধ্যে বিরলতম হচ্ছে বোম্বাই সাব টাইপ।

✍️জিভ দেখে অনেক কিছু বুঝা যায়। জিভের নমুনা একেবারে অনন্য। তাই কাউকে জিভ দেখানোর সময় এটি মনে রাখবেন।

✍️আচ্ছা আপনার ভাই অথবা বোন বাহাতি বলে কি নিজেকে খুব বেশি জাহির করে? তাহলে তাকে জানিয়ে দিন, গড় পরতায় বাম হাতি লোকের থেকে ডান হাতি ৯ বছর বেশি বাঁচে।

✍️বাচ্চাদের প্রশ্নের শেষ থাকে না। এটা কি? কেন হলো? কীভাবে হলো? ইত্যাদি ইত্যাদি। একটি গবেষণায় দেখা যায়, গড়ে একটি ৪ বছরের শিশু দিনে ৪৫০ টির মত প্রশ্ন করে থাকে।

✍️দেহের সবচেয়ে ছোট হাড় হল স্টেপিস যা আমাদের কানে অবস্থিত।

✍️মানবদেহ প্রতিদিন প্রায় এক মিলিয়ন ত্বকের কোষ হারিয়ে ফেলে যার পরিমাণ বছরে ২ কিলোগ্রাম।

✍️আমাদের চুল এবং নখ মৃত্যুর পরেও বাড়তে থাকে।

✍️ একজন মানুষের রোজ ১০০ টি নতুন চুল গজায়।আবার রোজ একজন পুরুষ ৪০টি ও একজন নারী ৭০ টি চুল হারায়।

✍️মানব শরীরে ৭০% পানি ও ১৮% কার্বন রয়েছে।

✍️মানুষের মস্তিষ্কে রয়েছে ১৩০০ কোটি কন্ট্রোল বাটন। এর প্রতিটি বাটনের যেকোনো একটি দায়িত্ব রয়েছে।

✍️আমরা কোনো কিছু স্পর্শ করলে, তখন তথ্যটি ঘণ্টায় ১২৪ মাইল বেগে আমাদের মস্তিষ্কে পৌঁছে।

✍️মানুষের শরীরের শিরা-উপশিরাগুলো একটার সাথে আরেকটা জোড়া দিয়ে ৬০ হাজার মাইল লম্বা করা যাবে।

✍️ একজন মানুষের স্নায়ুতন্ত্র লম্বায় সাঁজালে তা এতোটাই বড়ো হবে যে,পুরো পৃথিবীকে সাত বার পেঁচানো যাবে।

✍️মানুষ কখনোই চোখ খোলা রেখে হাঁচি দিতে পারেনা।

✍️আমাদের চোখের পাপড়ির আয়ুকাল মাত্র ১৫০ দিন। মানুষের চোখের ভ্রুতে চুলের পরিমাণ প্রায় ৫০০’র মত।

✍️মানুষের মাথার খুলি বিভিন্ন রকমের ২৬ টি হাড় দিয়ে তৈরি।

✍️মানুষের মুখ থেকে পেটে খাবার যেতে সময় লাগে মাত্র ৭ সেকেন্ড।

✍️জিভ শুধু স্বাদ গ্রহণ আর উচ্চারণে নয়, মানুষের শরীরের সবচেয়ে শক্তিশালী একটি পেশীও।

✍️মানুষের মস্তিষ্ক ৩ টি জিনিসের দিক থেকে নজর ফেরাতে পারে না তা চোখের নজর হোক বা মনের নজর হোক। আর সে ৩ টি জিনিস হচ্ছে খাবার, আকর্ষণীয় মানুষ ও বিপদ।

✍️বিজ্ঞানীদের মতে, ‘যদি পৃথিবীতে মৌমাছি না থাকে তাহলে পৃথিবীর সব মানুষ ৪ বছরের মধ্যে মারা যাবে’।

✍️যারা অনেক বেশি হাসেন তারা অন্যান্য মানুষের তুলনায় অনেক বেশি সুস্থ এবং ভালো স্বাস্থ্যের অধিকারী। বলা হয় হাসি বিষণ্ণতা রোগের সবচাইতে বড় ঔষধ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews