1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম

সেচ পাম্প ইজারাকে কেন্দ্র করে সংঘর্ষে দু’পক্ষের আহত ৮

  • আপডেট টাইম : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ১২৯ বার

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি ঃ কুষ্টিয়ার কুমারখালীতে সেচ পাম্প ইজারাকে কেন্দ্র করে সংঘর্ষে দু’পক্ষের ৮ জন আহত হয়েছেন। বুধবার সকালে উপজেলার কয়া ইউনিয়নের উত্তর কয়া গ্রামে এঘটনা ঘটে। আহত হয়েছেন হামিদুল শেখ (৫০) নাঈম শেখ (২২) ইব্রাহিম শেখ (৬৫) ইয়ামিন শেখ (১৯) আলম শেখ (২০) ছমসের আলী মোল্লা (৫৫) রহুল আলম (৬০) শামসুল আলম (৫৮)।

জানা যায়, উত্তর কয়া গ্রামের হামিদুল শেখ একই এলাকার রবিউল মোল্লার কাছ থেকে সেচ পাম্প এক বছরের জন্য ইজারা নিয়ে পরিচালনা করেন। ইজারার মেয়াদ শেষ হবার দুইমাস আগেই রবিউলের ভাতিজা শাহীন মোল্লা সেচ পাম্প বুঝে দেওয়ার জন্য চাপ দিলে বুধবার সকালে রবিউলের স্ত্রীর সাথে হামিদুল শেখের পরিবারের মোবাইল ফোনে বাকবিতন্ডা হয়। পরবর্তীতে হামিদুল ও তার ছেলে সেচ পাম্পের কাছে গেলে রবিউলের ভাতিজা শাহীনের সাথে বাকবিতন্ডা হয়। এবং হামিদুল ও তার ছেলে বাড়ি ফেরার সময় শাহীনের বাড়ির সম্মুখে পৌঁছালে তাদের উপর হামলা করে শাহিন ও তার পরিবারের লোকজন। এ ঘটনায় উভয় পক্ষের ৮ জন আহত হয়েছেন।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোলায়মান শেখ জানান, সেচ পাম্প নিয়ে সংঘর্ষে উভয় পক্ষের ৮ জন আহত হয়েছেন। এখন পর্যন্ত অভিযোগ পাননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews