1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:০২ অপরাহ্ন
শিরোনাম :
২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম

লামায় অবৈধ ২টি ইটভাটায় অভিযানে, ৪ লক্ষ টাকা জরিমানা

  • আপডেট টাইম : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
  • ১১২ বার

মোঃ শফিকুল ইসলাম: পার্বত্য জেলার বান্দরবানের লামায় উপজেলা প্রশাসন ইটভাটায় অভিযান চালিয়ে দুইটি অবৈধ ইটভাটা অভিযানে ৪ লক্ষ টাকা জরিমানা করে। শনিবার (১২ এপ্রিল) সাড়ে ১১টায় ফাইতং ইউনিয়নের ফাদুর ছড়া ও বাঙ্গালি পাড়া নামক স্থানে অবৈধভাবে ইট পোড়ানো, পাহাড় কর্তনের অপরাধে M.M.B ব্রিকস এর মালিক’কে ২ লক্ষ টাকা ও ২৫০ ঘনফুট কাঠ জব্দ করা এবং E.B.M ব্রিকস মালিক কাছ থেকে ২ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযান পরিচালনা করেন, সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুপায়ন দেব। অভিযানে সহযোগিতা ছিলেন লামা ফায়ার সার্ভিস ও থানা পুলিশ। অভিযানের
সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুপায়ন দেব বলেন, মোবাইল কোর্টে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন,১৯৯৫ (সংশোধিত-২০১০) এর ধারা ১৫ (১) লংঘনের দায়ে ফাইতং এলাকায় অবৈধভাবে গড়ে উঠা ২টি ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়েছে। অবৈধভাবে ইট পোড়ানো ও পাহাড় কর্তনের অপরাধে ২টি ইটভাটার মালিক’কে মোট ৪ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়। পরিবেশ ধ্বংসের সাথে জড়িতদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews