1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম

জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষে আহত ৬

  • আপডেট টাইম : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
  • ১১৩ বার

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি ঃ কুষ্টিয়ার কুমারখালীতে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষে দু’পক্ষের ৬ জন আহত হয়েছেন। শনিবার সকালে উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের দয়ারামপুর গ্রামে এঘটনা ঘটে।আহতরা হলেন, জামাল উদ্দিন (৫০), আশরাফুল ইসলাম (২৫), সিদ্দিক (৩৫), আকাশ (২০), কবিতা খাতুন (২৮), রেহেনা খাতুন (৬০)।

জানা যায়, দীর্ঘদিন যাবত জগন্নাথপুর ইউনিয়নের দয়ারামপুর গ্রামে জামাল উদ্দিন ও সিদ্দিকের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ চলছিলো। তারই জের ধরে প্রায় ১ মাস আগে সিদ্দিক সহ তার পরিবারের লোকজন জামাল উদ্দিনের বাড়িঘর ভাংচুর করে। এ ঘটনায় কুমারখালী থানায় শালিসি বৈঠকের মাধ্যমে সমাধান করা হয়। শনিবার সকালে জামাল উদ্দিন তার ক্ষতিগ্রস্থ বাড়িঘর মেরামত করতে গেলে জামাল উদ্দিন সহ তার পরিবারের লোকজন এসে হামলা চালালে দু’পক্ষের ৬ জন আহত হয়। আহতদের মধ্যে ২ জনকে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রাখা হয় এবং বাকিদের অবস্থা আশংকাজনক হওয়ায় কুষ্টিয়া সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোলায়মান শেখ জানান, জমি সংক্রান্ত বিরোধে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় ৬ জন আহত হয়েছেন। এঘটনায় ৪ জনকে আটক করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews