1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
বুধবার, ১০ জুন ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম সুস্থ দেহ, সুন্দর মন ও মাদকমুক্ত সমাজ গঠনে অনন্য উদ্যোগ: পোগলা ইউনিয়নে যুবকদের মাঝে টি-শার্ট বিতরণ ‎ চৌদ্দগ্রামের সম্পত্তি জবরদখলের অভিযোগ রাঙ্গাবালীর চরমোন্তাজে খালি ঘর থেকে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার পল্লী বিদ্যুতের খুঁটি ধসে শিক্ষিকার মৃত্যু: এক মাস পর ক্ষতিপূরণের চেক হস্তান্তর, অবকাঠামোগত নিরাপত্তা নিয়ে নতুন প্রশ্ন ​ চৌদ্দগ্রামে চরম ভোগান্তির নাম: চাঁপাচৌ-কালিয়াতল রাস্তা চালকবেশে ছিনতাই: কালীগঞ্জে দুই ছিনতাইকারী গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণালংকার ও আইফোন

কি লিখবো এ জীবনে

  • আপডেট টাইম : বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ১০৭ বার

কি লিখবো এ জীবনে

অ্যাডভোকেট মোঃ রজব আলী
অষ্টমনিষা, ভাঙ্গুড়া,পাবনা।

কবিতায় আর কি লিখবো এ জীবনে-
হৃদয়ে লিখেছি একটি নাম বাংলাদেশ, বাংলাদেশের নিদারুন অবস্থা থেকে কবে-
মুক্তি মিলবে কত দিনে পাবে মুক্ত পরিবেশ!

দেশের হালচাল অস্থিরতা আমাকে-
প্রতি মুহূর্তে করে যেনো বিমর্ষ কাজে,
যে কাজে যাই সেই কাজেই অসফল-
নির্মম পরিহাস ব্যর্থতায় জীবন আজ বাজে!

কবে মিলবে আমাদের সেই কাঙ্ক্ষিত দেশ-
ফলাফলে অপেক্ষা মাত্র তবুও ভাবি,
যদি কিছু হয় এই আশায় এ জীবনে,
প্রদীপের মত জ্বলছে যে ক্ষন স্বভাবে!

জীবনটা যেন নিবিড় অবস্থান খোঁজে-
জানিনা কবে মিলবে আমাদের সেই ক্ষন,
কাঙ্ক্ষিত ফলাফল জীবনে কাম্য ছিলো-
কিন্তু ভাবনায় লক্ষ্যটা ছিলোনা স্থির স্পন্দন!

জীবনের পরিপূর্ণতা কবে পাবো সেই-
প্রত্যাশায় বাঁধি বুক অপূর্ণতায় জীবনে,
আসবে কি আমাদের জীবনে শুভ ক্ষন-
ধ্রুব বলাকার মত হাতছানি খোঁজে আহ্বানে!

সারাদিন খুঁজি কি যেনো জানিনা কি হয়-
বাংলাদেশকে ধুয়ে মুছে,পরিপাটি করে,
আবর্জনা মুক্ত করে আবার এগোতে হবে-
সান্ত্বনায় মনকে রাখি চেতনা দ্বীপ্ত মর্মরে…

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews