1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
২০ লাখ টাকা ফিরিয়ে দিয়ে সততার নজির, সম্মাননা পাচ্ছেন নৈশপ্রহরী বাচা দালান ভেঙ্গে চৌদ্দগ্রামে এক সাংবাদিক পরিবারের সম্পত্তি জবরদখলের চেষ্টা একজন রাজনীতিবিদ বীরপুরুষ হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন চৌদ্দগ্রামের কামরুল হুদা! আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার এক নির্মম চিত্র ফটিকছড়িতে সম্পত্তি বিরোধ: ভাইয়ের বিরুদ্ধে ভাই, চিকিৎসক থেকে ওসি—প্রতারণার জালে বিস্ফোরক অভিযোগ নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা পাবনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মাসুদ রানা সিরাজদিখানে জুয়ার আসরে অভিযান, ৮ জুয়ারী গ্রেফতার জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভ ৭২ ঘণ্টার আল্টিমেটাম

চাটমোহরে ইউসুফ আলী প্রামানিক ইন্তেকাল করেছেন এলাকায় শোকের ছায়া

  • আপডেট টাইম : শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
  • ১৩৬ বার

(পাবনা জেলা প্রতিনিধি): পাবনা জেলা চাটমোহর উপজেলার ফৈলজানা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের দিঘুলিয়া নিবাসী ইউসুফ আলী প্রামানিক (৮৫) শুক্রবার( ৭ই মার্চ ২০২৫ ) দুপর বারোটার দিকে ইন্তেকাল করেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন)। উল্লেখ্য তিনি বার্ধক্যজনিত রোগে আক্রান্ত ছিলেন। মরহুমের নামাজে জানাযা শুক্রবার বিকেল সাড়ে তিনটার সময় চাটমোহর উপজেলার ফৈলজানা ইউনিয়নের হিড়িন্দা দারুল আমান হাফিজিয়া মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত হয় ও পরে হিড়িন্দা গোরস্থানে তাকে দাফন করা হয়। মরহুম ইউসুফ আলী প্রামানিক মৃর্ত্যুকালে দুই পুত্র ও দুই পুত্র বধূ, তিন কন্যা-জামাতা, নাতি-নাতনি, অজস্র আত্মীয় স্বজন রেখে গেছেন।

মরহুম ফৈলজানা ইউনিয়ন বিএনপি নেতা মো. মোক্তার হোসেন, দিঘুলিয়া গ্রামের আব্দুল গনি মাস্টারের বড় ভাই।

মরহুম ইউসুফ আলী প্রামানিক একজন বাকপটু ব্যক্তি ছিলেন। তিনি সাধারণ লোকের সাথে অমায়িক ব্যবহার করতেন ও তিনি খুবই সুন্দর কথা বলতেন এজন্য অসংখ্য লোক তাকে চিনতো জানতো।

মরহুম ইউসুফ আলী প্রামানিকের মৃত্যুতে বিভিন্ন মহল থেকে শোক বার্তা প্রেরণ করেছেন অনেকজন।
পাবনা জেলার চাটমোহর উপজেলার নয় নং ফৈলজানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হাফিজুর রহমান হাফিজ ও পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো.জহুরুল ইসলাম (সাংবাদিক) মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন ও শোকাহত পরিবারের সকলের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন ।

এছাড়াও পাবনা জেলার বিশিষ্ট কবি সাংবাদিক গবেষক-মানবাধিকার কর্মী, গ্রিনপিস বাংলা- পাবনা জেলা শাখার সভাপতি ও দৈনিক খবর পদ্মা সেতু’র স্টাফ রিপোর্টার প্রভাষক এস এম মনিরুজ্জামান আকাশ
গভীর সমবেদনা প্রকাশ করে সকলের কাছে বিনীত ভাবে দোওয়া চেয়েছেন।
মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে আরো যারা দোওয়া চেয়েছেন, পাবনা জেলা ও দায়রা আদালতের আইনজীবী অ্যাডভোকেট মো. আবুল বাশার রানা,
ব্যাংক এশিয়া ফৈলজানা শাখার ব্যবস্থাপক এস এম মোহসীন আলম,এনজিও কর্মী এনামুল হক মামুন সকলের কাছে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোওয়া চেয়েছেন ও শোকাহত পরিবারের সকলের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দান করেছেন।
এ ছাড়াও বিশিষ্ট সাংবাদিক এস এম এরশাদ আলম মনি সরকার গভীর সমবেদনা প্রকাশ করেছেন।

ফৈলজানা ইউনিয়ন বিএনপির নেতা মো. আব্দুল আজিজ মাস্টার, প্রভাষক মো. আব্দুল জাব্বার মন্ডল, সাংগঠনিক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন জিন্নাহ খান, ফৈলজানা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ রোকনুজ্জামান, সহ সকলেই শোক সন্তোপ্ত পরিবারের সকলের প্রতি সমবেদনা প্রকাশ করে সকলের কাছে দোওয়া চেয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews